‘কচুরির সঙ্গে পিঁয়াজ দাওনি কেন?’ রেগে কচুরি বিক্রেতাকে থাপ্পড় মেরে বসলেন এই তরুণী, চলল তীব্র বাদানুবাদ, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কত ভিডিও ভাইরাল হয়।তার কিছু দেখে আমরা আনন্দ পাই আবার কিছু ভিডিও দেখে আমাদের মাথা গরম হয়ে যায়। তেমনই সোশ্যাল মিডিয়ায় এখন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে রাগে আপনার গা জ্বলে যাবে।
ঘটনাটি ঘটেছে দিল্লির এক পার্কে। সেখানে কচুরির সঙ্গে পিঁয়াজ কুচি না দেওয়ায় কচুরি বিক্রেতাকে থাপ্পড় মেরে বসেছেন এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী অত্যাধুনিক পোশাক পরে দাঁড়িয়ে এক কচুরি বিক্রেতার সঙ্গে সমানে ঝগড়া করে যাচ্ছেন। কারণ হিসাবে যা জানা যাচ্ছে, ওই তরুণী কচুরি কিনে কচুরি বিক্রেতার কাছ থেকে পিঁয়াজকুচি চেয়ে ছিলেন। কিন্তু পিঁয়াজ ফুরিয়ে যাওয়ায় তাকে কচুরি বিক্রেতা দিতে পারেননি, তারপরেই রেগে অগ্নিশর্মা হয়ে যান ওই তরুণী। কচুরি বিক্রেতাকে যা নয় তাই বলতে শুরু করেন। কচুরি বিক্রেতা তাকে যতই বোঝাবার চেষ্টা করেন তিনি তো বোঝেন না উল্টে গলার স্বর আরো বাড়িয়ে দেন।
গোলমাল হচ্ছে দেখতে পেয়ে পার্কের অন্যান্য লোকজন ঘটনাস্থলে চলে আসেন। তারা ওই তরুণীকে বোঝানোর যত চেষ্টা করেন তিনি আরো বেশি ক্ষিপ্ত হতে থাকেন। লোকজন তাকে বলেন যে কচুরি বিক্রেতার দাম মিটিয়ে দেওয়ার জন্য, তখন রেগে গিয়ে তিনি কচুরি বিক্রেতার ঠেলাগাড়িতে লাথি মেরে দেন। জিনিসপত্র সব পড়ে যায়। কচুরি বিক্রেতা যখন তাকে তার ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে বলেন তখন তিনি রেগে গিয়ে একটা থাপ্পড় মেরে দেন কচুরি বিক্রেতাকে। গোটা ঘটনার ভিডিও তুলতে শুরু করেন একজন, তা দেখতে পেয়ে তার উপরেও চড়াও হন ওই তরুণী। সব মিলিয়ে তাকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না।

গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় নেয় নি। সকলেই এই তরুণীর ওপর রেগে গেছেন। সকলে কচুরি বিক্রেতাকে সাপোর্ট করছেন। অনেকেই বলছেন যে মেয়ে হওয়ার জন্য অতিরিক্ত সুবিধা আদায় করছেন ওই তরুণী।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর