একঘন্টায় ৩৩ পদ রেঁধে ফেলল এই ভারতীয় খুদে, গড়ল বিশ্বরেকর্ড!

আমাদের যখন ১০ বছর বয়স ছিল আমরা তখন কী করতাম? খেলাধুলা আর পড়াশোনা অল্পস্বল্প এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যা সীমাবদ্ধ থাকত নাচ গান আঁকা আবৃত্তি সাঁতার মধ্যে। তবে এখন যুগ পাল্টেছে, প্রযুক্তির হাত ধরে আজকাল ১০ বছর বয়সে বাচ্চারা অনেক কিছু শিখে ফেলতে পারছে চটজলদি।

তবে কেরালার ১০ বছর বয়সী সানভি এম প্রাজিতের গল্পটা আলাদা। আমাদের যখন ১০ বছর বয়স ছিল তখন আমরা রান্না বলতে জানতাম মুড়ি মাখা, শরবত তৈরি করা কিংবা সবচেয়ে সহজ ছিল সেদ্ধ সবজি ও সস মাখিয়ে স্যান্ডউইচ বানানো। কিন্তু সানভি এক ঘন্টায় ৩৩ টি পদ বর্তমানে বিশ্বরেকর্ড অর্জন করেছে।এশিয়ান বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে তার নাম উঠেছে। আপ্পাম, চিকেন রোস্ট, ফ্রাইড রাইস, কর্ন ফ্রিটারস, ইডলি, ওয়াফল, প্যানকেক, পাপড়ি চাট, পনির টিক্কা থেকে শুরু করে কীনা রাঁধেনি সে।সমস্ত কিছু সে কিন্তু মাত্র ১ ঘন্টায় রান্না করেছে তাও প্রফেশনাল শেফ দের মত।তার এই প্রতিভার কথা সংবাদমাধ্যমে আসতেই হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে।

তবে এই ছোট্ট মাস্টার শেফের মাও কিন্তু একজন নামকরা শেফ, তার নাম মঞ্জিমা। সানভির বাবা ভারতীয় বায়ুসেনার একজন কমান্ডার প্রাজিত বাবু।মেয়ের এই বিরল কৃতিত্বের তারা রীতিমতো গর্বিত।

ছোট্ট সানভির নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে সে নিত্যনতুন রান্না হচ্ছে শেখায় তার ফ্যানেদের জন্য। তার চ্যানেলের নাম সানভি ক্লাউড নাইন।তবেই রান্নার পাশাপাশি সানভি কিন্তু খুব ভালো ঘোড়া চালনা করতে জানে এবং সে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভরতনাট্যম নৃত্য শিল্পী। তাই এক কথায় বলা যেতেই পারে সানভি আসলে ছোটা প্যাকেট কিন্তু বড়া ধামাকা।

RELATED Articles