কলকাতার স্কুলের অনুষ্ঠানে ‘অশা’লীন’ নাচ, শিক্ষা প্রতিষ্ঠানেই লঙ্ঘিত হচ্ছে নাবালিকাদের মর্যাদা! দায়িত্বজ্ঞানহীনতা না পরিকল্পিত? বিতর্কে কাঠগড়ায় কর্তৃপক্ষ, রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন!

কলকাতার একটি বেসরকারি স্কুলকে ঘিরে উঠল গুরুতর অভিযোগ। নাবালিকা পড়ুয়াদের দিয়ে আপত্তিকর পোশাকে নাচ করানো হয়েছে বলে দাবি উঠতেই নড়েচড়ে বসেছে বিশ্ব মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। ঘটনাটি সামনে আসার পরই কমিশন বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।

কমিশনের পক্ষ থেকে রাজ্যের স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিব এবং কলকাতা পুলিশ (Kolkata Police) -এর কমিশনারের কাছে জানতে চাওয়া হয়েছে, এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে বা হচ্ছে। অভিযোগের গুরুত্ব বিচার করে দ্রুত তথ্য জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ অনুযায়ী, স্কুলের একটি অনুষ্ঠানে নাবালিকা পড়ুয়াদের এমন পোশাক পরিয়ে নাচ করানো হয়, যা নিয়ে প্রশ্ন উঠেছে। আরও দাবি করা হয়েছে, একটি হিন্দি সিনেমার প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি গানের সঙ্গে ওই নাচ পরিবেশন করা হয়। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

আরও পড়ুনঃ “চিরকাল মানুষের কল্যাণ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা আমার বড় শক্তি!” কাজের ভিত্তিতে লড়াই করতে চান রাজ চক্রবর্তী! বিধানসভা নির্বাচনে ফের ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী নির্বাচিত হতেই, অসম্পূর্ণ কাজ শেষ করর প্রতিশ্রুতি পরিচালকের!

অভিযোগকারী জানিয়েছেন, এই ধরনের ঘটনা শিশুদের জন্য মোটেও উপযুক্ত নয় এবং এতে তাদের সম্মান ও সুরক্ষার বিষয়টি প্রশ্নের মুখে পড়ে। একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের বিষয় ভবিষ্যতে যাতে না ঘটে, তার জন্য প্রয়োজন কড়া নজরদারি।

এই প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আবেদন জানানো হয়। আবেদনকারী চান, স্কুল ও প্রশাসনের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট নেওয়া হোক এবং গোটা দেশে স্কুলের অনুষ্ঠানে শিশুদের উপস্থাপনা নিয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি করা হোক। সেই আবেদন মেনে কমিশন ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

RELATED Articles