লাইভ অক্টোপাস বা জীবন্ত অক্টোপাস খেতে গিয়ে বাঁধল গোল। দম আটকে এল ব্যক্তির। এর জেরে মৃত্যু হয় ৮২ বয়সী ওই ব্যক্তির।
কী ঘটেছিল ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ প্রান্তের কাছাকাছি একটি শহর গুয়াংজুতে। সেখানকার ফায়ার স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে সান-নাকজির একটি টুকরো একজন ব্যক্তির গলায় আটকে যায়। কর্মকর্তা জানান, যখন সাহায্যের জন্যে যাওয়া হয়, তখন লোকটির হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে গিয়েছিল এবং তাকে সিপিআর দেওয়া হয়। ওই কর্মকর্তা, ব্যক্তি বেঁচে গেছেন কী না জানা যায়নি।
এই সান-নাকজি আসলে কী?
সান-নাকজি একটি ছোট অক্টোপাসকে বোঝায় যা কাটার পর কাঁচা পরিবেশন করা হয়। এটি প্রায়ই দক্ষিণ কোরিয়ার উপকূলীয় অঞ্চলে বা সামুদ্রিক খাবারের বাজারে খাওয়া হয়। এর খাবারটির নাম “জীবন্ত অক্টোপাস” বা সান-নাকজি। তবে এই খাবার পরিবেশন করার আগে অক্টোপাসটিকে মেরে ফেলা হয়। আর তারপর অংশে কেটে ফেলা হয়।
তা কাটার পরপরই পরিবেশন করা হয় এবং খাওয়া হয়। তবে কাটার পরও অক্টোপাসের দেহের স্নায়ুগুলি সক্রিয় থাকে। এর ফলে অক্টোপাস তখনও বেঁচে আছে মনে হয়। এই কাটা অংশগুলিকে প্লেটে চলতে দেখা যায়।
এই সান-নাকজি সাধারণত তিলের তেল, তিলের বীজ এবং কখনও কখনও আদা দিয়ে পরিবেশন করা হয়। ভালোভাবে চিবিয়ে খেতে হয় এই খাবার। সান-নাকজি হল একটি খাবার যা একটি ছোট অক্টোপাস থেকে তৈরি করা হয়। এই ছোটো অক্টোপাস প্রজাতিকে কোরিয়ান ভাষায় নাকজি বলা হয়। আকার ছোটো হওয়ার কারণে এটিকে ইংরেজিতে ‘বেবি অক্টোপাস’ বলা হয়।






