দারুণ অফার দীপাবলিতে! এবার মাত্র ১,০০০ টাকাতেই পেয়ে যান Vivo 5G স্মার্টফোন, অনবদ্য ছাড় দিচ্ছে সংস্থা

সামনেই দীপাবলি। আলোর উৎসবে মাতবে গোটা দেশ। এই সময় ঘর সাজানোর পাশাপাশি নতুন জামাকাপড়ও কেনেন সকলে। সেই সঙ্গে অনেকেই আবার শখ রাখেন নতুন ফোন কেনারও। এখন 5G-র যুগে সকলেই চান 5G স্মার্টফোন কিনতে। কিন্তু দামের জন্য পিছিয়ে যান অনেকেই। এবার তাদের জন্যই Vivo নিয়ে এল দারুণ অফার।

এবার Vivo T2x 5G স্মার্টফোনটি আপনি পেয়ে যেতে পারেন মাত্র ১,০০০ টাকা খরচ করলেই। দুর্গাপুজোর আগেই বিগ বিলিয়ন ডে সেল ছিল Flipkart-এ। সেই সময় সেলে প্রচুর কেনাকাটা করেছে সকলে। এবার দীপাবলির আগে ২ নভেম্বর থেকে ফের ফ্লিপকার্টে শুরু হয়েছে দীপাবলির সেল। আর সেই সেলেই Vivo T2x 5G স্মার্টফোনে মিলছে দারুণ ছাড়।

কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?

  • এই ফোনে ৬.৫৮ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে।
  • পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর। প্রসেসরটি পেয়ার করা রয়েছে ৪ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে।
  • এই ফোনে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি।
  • এই ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • কত দাম এই ফোনের

যখন Vivo T2x 5G ফোনটি ভারতে লঞ্চ হয়, সেই সময় এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ১৭,৯৯৯ টাকা। তবে এখন ফ্লিপকার্ট তার বিগ দিওয়ালি সেলে এই ফোনের উপর সরাসরি ৩৩% ছাড় দেওয়া হচ্ছে। টাকার অঙ্কে এই ছাড়ের পরিমাণ প্রায় ৬০০০ টাকা। এই ছাড়ের ফলে ফোনটির দাঁড়াচ্ছে ১১,৯৯৯ টাকা।

ব্যাঙ্কের অফার কী রয়েছে এই ফোনের জন্য?

এই দামের উপরেও রয়েছে ব্যাঙ্কের অফার। এই ফোন কেনার জনু গ্রাহক যদি পেটিএম ওয়ালেট থেকে পেমেন্ট করেন, তাহলে মিলবে ১০০ টাকার ক্যাশব্যাক। আবার পেটিএম ইউপিআই থেকে পেমেন্ট করলে মিলবে ২৫ টাকার ছাড়। স্পেশ্যাল অফারে ৬০০০ টাকার অফ থাকছে। যদি কেউ এই ফোনটি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনেন, তাহলে মিলবে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক।

আরও অফার রয়েছে। গ্রাহকরা এক্সচেঞ্জ অফারে পেয়ে যেতে পারেন ১০,৯৫০ টাকার ছাড়। নিজের পুরনো ফোনটি বদলে কেউ যদি নতুন Vivo T2x 5G-এ আপগ্রেড করতে চান, তাহলে এর জন্য গ্রাহককে খরচ করতে হবে মাত্র ১,০৪৯ টাকা।  আপনার পুরনো ফোনটি ঠিক      কী অবস্থায় রয়েছে, তার উপর নির্ভর করছে আপনি এক্সচেঞ্জ অফারে ঠিক কত টাকা পাবেন।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles