এটিএম মেশিন থেকে বেরোচ্ছে একের পর এক জাল ২০০ টাকার নোট, নোটে লেখা ‘ফুল অফ ফান’, তুমুল শোরগোল রাজ্যজুড়ে

এটিএম মেশিন থেকে একের পর এক জাল টাকা বেরোচ্ছে। যা দেখে সকলে হতবাক। উত্তরপ্রদেশের এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ওই রাজ্যজুড়ে। দীপাবলির কেনাকাটা করতে মুন্সিগঞ্জ রোডের সবজি মান্ডির কাছে এক এটিএম থেকে টাকা তোলেন এক ব্যক্তি। কিন্তু সেই টাকা দেখে হতবাক হয়ে যান তিনি।

তিনি দেখেন যে এটিএম মেশিন থেকে জাল ২০০ টাকার দুটি নোট বেরিয়েছে। এর একটি নোটে লেখা ‘চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ আর অন্যটিতে লেখা, ‘ফুল অফ ফান’। ঘটনাটি পুলিশকে জানানো হয়। স্থানীয়রা এই ঘটনার একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যা এখন নেট মাধ্যমে তুমুল ভাইরাল। এলাকার অন্যান্য বাসিন্দাদেরও দাবী, তারাও জাল নোট পেয়েছেন ওই এটিএম মেশিন থেকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই খবরটি জানাজানি হতেই স্থানীয়রা তো বটেই, অন্যান্য পাড়া থেকে আগত লোকজনও সেখানে ২০০ টাকার জাল নোট দেখতে ভিড়ে জমায়। স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, এটিএম মেশিন থেকে যখন জাল নোট বেরিয়েছে, তখন সেখানে নিরাপত্তারক্ষী উপস্থিত ছিল না।

https://twitter.com/AhmedKhabeer_/status/1584958677320368129?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1584958677320368129%7Ctwgr%5E40be74a5143f7e27bf6b54356a789fbea7d61e35%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fviral%2Ffake-rs-200-notes-in-up-amethi-atm-watch-video-au55-675875.html

এই ঘটনাটি ঘটেছে কিশান বিশ্বকর্মা নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি জানান যে তিনি এটিএম থেকে ৫,০০০ টাকা তুলেছিলেন। সেই টাকার মধ্যেই একটি ২০০ টাকার জাল নোট ছিল। তাঁর কথায়, “অন্য একজনের সঙ্গেও এই ঘটনা ঘটেছে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি এবং তারা বলেছে যে, এই বিষয়ে শীঘ্রই এফআইআর নথিভুক্ত করবে”।

এই এটিএম মেশিনটি ইন্ডিয়া১-এর অন্তর্গত। এটি গোটা দেশে একটি চেইনে একই ধরণের মেশিন ও পয়েন্ট অফ সেল টার্মিনাল পরিচালনা করে।

এর আগে বিটিআই পেমেন্টস প্রাইভেট লিমিটেড নামে পরিচিত আর একটি কোম্পানি ভারতে হোয়াইট লেবেল এটিএম সেট আপ, মালিকানাধীন এবং পরিচালনা করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক থেকে একটি লাইসেন্স পেয়েছিল।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, ইন্ডিয়া ১ গত ২০২১ সালে ৩,০০০টিরও বেশি এটিএম বানিয়েছে। মফঃস্বল এলাকা ও গ্রামীণ এলাকায় India1ATM-এর ব্র্যান্ড নামে এটিএম বানায়।

RELATED Articles