ঘোড়সওয়ারি নয়, ষাঁড়সওয়ারি! ষাঁড়ের পিঠে সওয়ার হয়ে তীব্র গতিতে টগবগিয়ে ছুটলেন যুবক, ভিডিও দেখে হতবাক নেটবাসীরা

ঘোড়ায় চেপে তা টগবগিয়ে ছোটাচ্ছেন, এমন দৃশ্যের সঙ্গে আমরা সকলেই পরিচিত। সে আগেকার দিনে রাজায়-রাজায় যুদ্ধই হোক বা রাস্তায় কোনও ঘোড়সওয়ারির যাতায়াতই হোক, এমন ঘটনা দেখে অভ্যস্ত সকলে। কিন্তু ঘোড়ার জায়গায় ষাঁড়ের পিঠে চোরে সওয়ার হতে কী কেউ কখনও আগে দেখেছে? মনে হয় না। তবে এমনই ঘটনা ঘটল এবার আমাদের দেশে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন সত্য প্রকাশ ভারতী নামের এক ইউজার। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, রাতের ফাঁকা রাস্তায় প্রকাণ্ড এক ষাঁড়ের পিঠে চেপে টগবগিয়ে ছোটাচ্ছেন এক যুবক।

এই ভিডিও আপলোড করে ইউজার এর ক্যাপশনে লিখেছেন, “হৃষিকেশের ষাঁড়সওয়ারি যুবক”। এই ভিডিও দেখেই চমকে উঠেছেন নেটিজেনরা। অনেকে অবাক হয়ে প্রশ্ন করছেন, ষাঁড় নাকি ঘোড়া, তা বোঝাই দায়। অনেকে আবার ওই যুবকের সাহসিকতার প্রশংসাও করেছেন। কেউ কেউ আবার দাবী করছেন, এই যুবক হয়তো পেশাদার কোনও ‘ঘোড়সওয়ার’।

মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও। এই ভিডিওটি আসলে উত্তরাখণ্ডের হৃষিকেশের। ওই যুবক যখন ষাঁড়ের পিঠে চেপে ছুটছিলেন, সেই সময় পথচারীদের মধ্যে কেউ কেউ বলে ওঠেন, “কৈলাসপতি নাথ কী জয় হো”। এভাবে ষাঁড়ের পিঠে চেপে ছোটালে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আর তাতে চোটও লাগতে পারে খুব। তবে এক্ষেত্রে তেমনটা হয়নি।

RELATED Articles