জামাই সীমান্তে ব্যস্ত দেশরক্ষার জন্য, জামাইষষ্ঠীর দিন ভিডিও কলের মাধ্যমেই জামাইবরণ করলেন শাশুড়ি মা, ভিডিও দেখে আবেগপ্রবণ নেটিজেনরা

গতকাল, রবিবার ছিল জামাইষষ্ঠী। এই দিন বাঙালির ঘরে ঘরে ছিল মহোৎসব। জামাইকে আদর-আপ্যায়ন করার কোনও ত্রুটি রাখতে চান না এদিন শ্বশুর-শাশুড়ি। জামাইকে পরম স্নেহে বরণ করে, তাঁকে পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াতে এদিন শাশুড়িরা সদা ব্যস্ত।

আর এই বছরের জামাইষষ্ঠী রবিবার দিন পড়ায় তা জামাইদের কাছে যেন এক আশীর্বাদ। ছুটির দিনে শ্বশুরবাড়িতে গিয়ে এমন মহাভোজ খাওয়া, সে কি আর কম বড় কথা! শ্বশুরবাড়ির আদর-যত্ন আর শাশুড়ির মা-র হাতের রান্না, সব মিলিয়ে এই জামাইষষ্ঠীর দিনটা বেশ আনন্দে কাটে বাঙালি জামাইদের।

কিন্তু যেসমস্ত বাঙালি জামাইরা দেশের কাজের জন্য সীমান্তে কর্মরত, তারা এই জামাইষষ্ঠীর আনন্দ থেকে বঞ্চিত। শুধু জামাইষষ্ঠীই কেন, যে কোনও রকমের উৎসবেই তারা তাদের পরিবারের সঙ্গে থাকতে পারেন না। কারণ তাদের যে আরও বড় দায়িত্ব রয়েছে দেশের প্রতি। দেশকে ভালোবেসে তারা পরিবারের সঙ্গে মুহূর্ত কাটানোর আনন্দকে খুব সহজেই বিসর্জন দিতে পারেন।

তবে এবার এই জামাইষষ্ঠীতে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যা দেখে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। এক শাশুড়ি বেশ অভিনব কায়দাতেই তাঁর জওয়ান জামাইয়ের জামাইষষ্ঠী পালন করলেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই জওয়ানের স্ত্রী বাপেরবাড়ি গিয়েছেন জামাইষষ্ঠীর দিন। আর সেখান থেকেই স্বামীকে ভিডিও কল করেন তিনি। আর সেই ভিডিও কলের মাধ্যমেই জামাইকে জামাইষষ্ঠীর দিন বরণ করে নিলেন তাঁর শাশুড়ি মা।

ইন্ডিয়ান আর্মির জওয়ানের এই ভিডিওটি Indian Army power নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছিল গত বছর ১৬ই জুন। এই বছর নতুন কর সেই ভিডিওটি নতুন করে ফের ভাইরাল হয়েছে। আর সেই ভাইরাল ভিডিও সকলের মনও জয় করে নিচ্ছে।

এই ভিডিওটিতে এখনও পর্যন্ত ২ লাখ ১৫ হাজার রিয়াক্ট পড়েছে। আর ১৪০০-র মত কমেন্ট পড়েছে। ভিডিওটি ১০ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। এই ভিডিও মন ছুঁয়েছে সকলের। আর এমন এক কাজের জন্য শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজনদের প্রশংসাও করেছেন নেটিজেনরা।

RELATED Articles

Leave a Comment