আধ্যাত্মিকতাও এবার ডিজিটাল! আর গোনাতে হবে না কোনও ভুল, সামনে এল ‘স্মার্ট জপমালা’, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে আমরা ধীরে ধীরে সবকিছুতেই ডিজিটাল হয়ে যাচ্ছি। কিন্তু তা বলে আধ্যাত্মিকতাতেও ডিজিটালাইজেশন? হ্যাঁ, তেমনই ঘটনা ঘটা শুরু হয়ে গিয়েছে। স্মার্ট ফোন, ঘড়ির পর এবার এবার ‘স্মার্ট জপমালা’। যা দেখে রীতিমতো হতবাক হয়েছেন নেটিজেনরা।    

কী ঘটেছে ঘটনাটি?

কিছুদিন আগেই ৩০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। হর্ষ গোয়েঙ্কা এই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি পাহাড়ে কোলে দাঁড়িয়ে জপ করছেন। কিন্তু তাঁর হাতে প্রথাগত জপমালা ছিল না। যা ছিল, তা হল একটি ছোট্ট যন্ত্র। আর সেই যন্ত্রের মধ্যে রয়েছে জপমালার পুঁতির মতো দেখতে ছোটো ছোটো বল।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বলগুলিকে সেগুলি ঘুরিয়ে ঘুরিয়ে জপ করছেন। এর সঙ্গে আবার একটি ডিসপ্লে বোর্ডও রয়েছে। তাতে ওই ব্যক্তি কতবার জপ করছেন, তা দেখা যাচ্ছে। অর্থাৎ মুখে ও মনে মনে জপ করার সংখ্যা গোনার কোনও প্রয়োজন নেই। এই ডিজিটাল জপমালা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে ধার্মিক মানুষদের মধ্যে।

যারা আধ্যাত্মিক মানুষ, তারা রুদ্রাক্ষ বা তুলসির মালা হাতে করে জপ করেন। সেই মালায় থাকে ১০৮টি রুদ্রাক্ষ বা তুলসির বল যা ঘুরিয়ে ঘুরিয়ে ১০৮ বার ঠাকুরের নাম করতে হয়। এমনটা করলে ঈশ্বরের সাধনার পাশাপাশি মনের একাগ্রতাও বাড়ে। কিন্তু এই ডিজিটাল জপমালাতে তো সেই গোনার জন্য প্রয়োজনই নেই। ফলে মনঃসংযোগের অভ্যাসও তৈরি হবে না। তাহলে জপ করে আদৌ কী লাভটা হবে, সেই নিয়ে তো প্রশ্ন থাকছেই।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles