সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন হাজার হাজার ভিডিওর আনাগোনা, এর মধ্যেই কিছু ভিডিও হয়ে যায় নিমেষে ভাইরাল। যার বিষয়বস্তু দেখে আমরা তাজ্জব হয়ে যাই। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল (viral) হয়েছে যা দেখে বেশ চমকে গিয়েছে নেট দুনিয়া। সমুদ্রে অদ্ভুত দর্শন এক প্রাণীর (strange creature) চলে বেড়ানোর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বালির সমুদ্রের একদম নীচের অংশ যাকে আমরা সী বেড বলি সেখানে রয়েছে এই প্রাণী।
সবুজ রঙের এই প্রাণীটি প্রথমে দেখলে মনে হবে একটি ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে ভয় দেখাতে চাইছে। দেখলে মনে হবে প্রাণীটির দশটি পা রয়েছে। এছাড়াও ভিডিওতে দেখা যাচ্ছে প্রাণীটি কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের মুখ ফুলিয়ে কয়েকগুণ বড় করে নিচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্রাণীটি এক ধরনের মাংসাশী সামুদ্রিক স্লাগস (slugs)।তার এই অদ্ভুত আচরণ দেখে বেশ মজা পাচ্ছেন নেটিজেনরা।
https://twitter.com/AmazingScaryVid/status/1309061786088374274?s=20
সম্প্রতি নেচার ইজ স্ক্যারি নামে একটি টুইটার একাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল যার সময় দৈর্ঘ্য ১৫ সেকেন্ড।এখনো পর্যন্ত ১ মিলিয়নের বেশী মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটি। ধীরে ধীরে ফেসবুকেও ছড়িয়ে গিয়েছে পোস্টটি এবং সেখানে বসে লাইক কমেন্ট শেয়ার এর বন্যা। আপনিও দেখে নিন এই অদ্ভুত দর্শন প্রাণীর ভাইরাল হওয়া ভিডিও টি।





