প্যারাসুটে বিছানা বেঁধে মাঝ আকাশে ঘুম! প্যারাগ্লাইডারের কীর্তি দেখে চমকে উঠবেন আপনিও

পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন তো অনেকেই দেখেন কিন্তু কোনদিনও কি স্বপ্ন দেখেছেন আপনি যে আকাশের মাঝখানে ঘুমাচ্ছেন? এই স্বপ্নকে এবার সত্যি করে তুললেন তুরস্কের হাসান কাভাল নামে এক প্যারাগ্লাইডার।

আলানিয়ায় হাসান কাভাল প্যারাসুটে বিছানা বেঁধে আকাশে উড়ে গেলেন। সেখানেই তিনি দিব্যি ঘুমিয়ে পড়লেন। নিজের ইউটিউব চ্যানেলে স্টান্ট এর এডিট করা মিনিট পাঁচেকের একটি ভিডিও পোস্ট করেছেন যা বর্তমানে সোশ্যাল মিডিয়া অত্যন্ত ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে তিনি ও তার টীম প্রস্তুতি নিচ্ছেন আকাশে উড়ে গিয়ে বিছানা নিয়ে শুয়ে পড়ার এবং ফের নীচে নেমে আসার জন্য।

এই গোটা বিষয়টি রেকর্ড করা হয়েছে মাল্টি ক্যামে। ভিডিওর অধিকাংশই দেখানো হয়েছে বিছানা ও প্যারাসুট এর সঙ্গে লাগানো ক্যামেরার ফুটেজ থেকে। এছাড়াও গ্রহণ রেকর্ডিং করা হয়েছে এবং নীচে থাকা তার টিম মেম্বারদের রেকর্ড করা ফুটেজও কিছুটা রয়েছে। কী দেখা যাচ্ছে এই ভিডিওতে যে নেটিজেনদের এত পছন্দ হয়েছে?

এই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসান একটি বিছানাতে শুয়ে রয়েছেন, সেই বিছানার সঙ্গে আবার দু’টি সাইড টেবিল আছে। সেই সাইড টেবিলে আবার ল্যাম্প এবং সম্ভবত একটি ফটো ফ্রেম অথবা আয়না রাখা ছিল।বিছানাতে একটি পুতুল দেখা যাচ্ছে যেটি খুব সম্ভবত রোজ ঘুমানোর সময় হাসান সঙ্গে করে নিয়ে শুতে যান।

এবার প্যারাসুটে বাঁধা বিছানার উপর ঢাকা হাসানকে কাঁধে তুলে সাতজন মিলে দৌড়াতে শুরু করেন।এরপর প্যারাসুট টি যখন হাওয়া ধরে নেয় তখন ছেড়ে দেওয়া হয়। প্যারাসুটের দড়ি ধরে দক্ষ হাতে নিয়ন্ত্রণ করতে করতে হাসান সোজা উপর উঠে যান।তখন প্যারাসুট এর নিচে থাকা ঘরবাড়ি সমুদ্র সৈকত সব দেখা যাচ্ছিল তার সঙ্গে থাকা ক্যামেরার ফুটেজে।

এইভাবে তিনি ওপরে ১৫ মিনিট কাটান এমনকি এলার্ম দিয়ে চোখের উপর হাত দিয়ে ঘুমিয়ে পড়েন। যা দেখে রীতিমত তাজ্জব হয়ে যাচ্ছেন নেটিজেনরা। আপনিও কি যাবেন নাকি একবার আকাশে ঘুমাতে? তাহলে প্রস্তুতির জন্য দেখে নিন হাসানের এই ভিডিও…

RELATED Articles

Leave a Comment