বিক্রিবাটা বন্ধ হওয়ায় বৃদ্ধ দম্পতির অসহায় কান্না, ভিডিও ভাইরাল হতেই দোকানে উপচে পড়ল ভিড়!

সোশ্যাল মিডিয়ার যে কতটা ক্ষমতা তা আমরা আমাদের বিপদের সময় বুঝতে পারি। কোন রকম বিপদ হোক, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই কেউ না কেউ আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যাদের মধ্যে অধিকাংশকেই আমরা কোনদিনও চোখে দেখি নি বা তাদের সঙ্গে আমাদের কোনদিনও কথা হয়নি। এবার ঠিক এরকমই ঘটনা ঘটলো দিল্লির মালভিয়া নগর এর এক বৃদ্ধ দম্পতির জীবনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বৃদ্ধ দম্পতিকে ঝর ঝর করে কাঁদতে দেখা গিয়েছিল কারণ এই মালভিয়া নগর তারা যে রাস্তার ধারে ছোট্ট খাবারের দোকান “বাবা কি ধাবা” চালান তাতে করোনার কারণে সেরকম কেউ আসছিলেন না। যিনি ভিডিও করছিলেন তিনি দেখিয়েছেন কত সুন্দর ভাবে রান্না করেন এই বৃদ্ধ দম্পতি সেখানে মটর পনির থেকে শুরু করে রুটি কী না নেই। এই ভিডিও পোস্ট করে পোস্টদাতা সাহায্যের জন্য নাগরিকদের এগিয়ে আসতে বলেন, এরপর টুইটারে বসুন্ধরা নামে এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করেন।

আর তারপরে বাকিটা ইতিহাস। আজকের মধ্যে ভিডিও টা এতটাই ভাইরাল হয়ে যায় যে বলিউডের তারকারা যেমন রবীনা ট্যান্ডন, সোনম কাপুর সহ আরো অনেকে বাবা কি ধাবার উদ্দেশ্যে শুভেচ্ছা জানান এবং সাধারণ মানুষের কাছে আর্জি রাখেন যাতে এই দোকানের সামনে দিয়ে গেলে কেউ যেন কিছু কিনে খান। এমনকি আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতীও সহায়তার জন্য এগিয়ে আসেন।

আজ সকালে এই দোকানে ভিড় হয় তা দেখে রীতিমতো আপ্লুত নেটিজেনরা। অবশ্যই মাস্ক পরে যথেষ্ট সুরক্ষা নিয়েই ক্রেতারা এসেছিলেন এই বৃদ্ধ দম্পতির দোকানে। মালভিয়া নগর থেকে তো মানুষজন এসেছিলেনই তা বাদেও দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে আজ সকলে ভিড় জমিয়েছেন বাবা কি ধাবায়। কাল যে দম্পতির চোখে ছিল দুঃখের জল আজ সে দম্পতি মুখে ফুটেছে খুশির হাসি। আর এই ঘটনাই প্রমাণ করে যে চাইলে সোশ্যাল মিডিয়াকে কীভাবে ভাল কাজে লাগানো যায়।

https://twitter.com/iashutosh23/status/1313856719051603968?s=20

RELATED Articles