লক্ষ্মীদেবীর আরাধনায় হলিউড অভিনেত্রী সালমা হায়েক, নিজের অন্তর-আত্মার খোঁজ পেতেই লক্ষ্মীদেবীর উপাসনা

হলিউডের অতি পরিচিত মুখ সালমা হায়েক দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। তার রূপের ঝলকানিতে মুগ্ধ সারা বিশ্ব। ছোটো থেকে ক্যাথলক ধ্যান ধারণা নিয়েই বড় হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে দেবী লক্ষ্মীর প্রতি নিজের ভক্তি ও বিশ্বাসের কথা শেয়ার করেছেন অভিনেত্রী। নিজের অন্তর-আত্মার সৌন্দর্যের খোঁজ থেকেই যে তিনি হিন্দুদের উপাস্য দেবী লক্ষ্মীর আরাধনা করেন, এও জানা অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, “আমি যখন নিজের অন্তরের সৌন্দর্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করি, আমি লক্ষ্মীদেবীর ধ্যান করি। হিন্দু ধর্মমতে লক্ষ্মীদেবীই সমৃদ্ধি, সৌভাগ্য, ভালোবাসা, মায়া, আনন্দ ও ঐশ্বর্যের প্রতীক। তাঁর আরাধনা আমার অন্তরকে আনন্দে ভরিয়ে দেয়, সেই আনন্দই আমাকে প্রকৃত সৌন্দর্যের সঙ্গে পরিচয় করায়”। তার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অভিনেত্রীর হিন্দু দেবীর প্রতি আস্থা দেখে বেজায় খুশি হন তার ভারতীয় ভক্তেরা।

লেবাননে জন্ম নেওয়া সালমা হায়েক বড় হয়ে উঠেছেন মেক্সিকোতে। এরপর মার্কিন মুলুকে এসে হলিউডে কেরিয়ার শুরু করেন। ‘দেসপেরাদো’ ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন অভিনেত্রী। ২০০২ সালে ‘ফ্রিদা’ ছবিতে তার অভিনয়ের জন্য দর্শকদের নজর কাড়েন। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর বিভাগে অ্যাকাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীতও হন। তার পরের ছবি ‘মার্বেলস ইটারনালস’-এ তাকে দেখা যাবে আধ্যাত্মিক গুরু আজক-এর ভূমিকায়।

তবে হলিউড তারকাদের মধ্যে হিন্দু দেবদেবীদের প্রতি আস্থা ও বিশ্বাস, এ কোনও নতুন ঘটনা নয়। রাসেল ব্র্যান্ড, জুলিয়া রবার্টস, মাইলি সাইরাসের প্রতি নামজাদা তারকারাও হিন্দু দেবদেবীর আরাধনা করে থাকেন।

RELATED Articles