বাইক চলছে অথচ চালকের আসন ফাঁকা! চালক কী মিঃ ইন্ডিয়া নাকি? ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিদিন নতুন নতুন কিছু ভাইরাল ভিডিও পাই। তবে আপনি কি কখনও হাত ছেড়ে বাইকের পিছনের সিটে বসে গাড়ি চালাবেন ভেবেছেন?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বাইকের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন পাঞ্জাবি ব্যক্তি রাস্তায় বাইক চালাচ্ছেন। সেট সবাই চালায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই ব্যক্তি বাইকের ড্রাইভিং সিটে নয়, ড্রাইভিং সিটের পিছনে বসে, দু’ হাত ছেড়ে গাড়ি চালাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় ইন্সটাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ভিডিও শুট করেছেন একজন গাড়ির চালক। যা এখন ইন্টারনেটে ভাইরাল। নেটিজেনরা বলছেন, Mr. India সিনেমার কথা মনে পড়ছে। কেউ কমেন্ট করেছেন, ‘অনিল কাপুর বাইক চালাচ্ছেন।’

এই ভিডিও ভাইরাল হতেই ইতিমধ্যে লক্ষধিক মানুষ দেখেছেন। এবং ১৮ প্রায় লক্ষ মানুষ লাইক করেছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘টেসলা বাইক’

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর