ভালোবাসার বন্ধন! গরুর দুধ খাচ্ছে ছোট্ট ছোট্ট কুকুর ছানারা, ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা

এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিনিয়ত কত কিছুই না ভাইরাল হয়। নানান প্রান্তের নানান ছবি বা ভিডিও দেখে আমরা মাঝে মাঝে বিস্মিত হই। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো কত অজানা জিনিস আমাদের দৃষ্টিগোচর হয়।

সোশ্যাল মিডিয়ায় কখনও কোনও ভিডিও আমাদের আনন্দ দেয়, কখনও তাক্লাগায়, তো কখনও আবার বেশ আবেগঘন মুহূর্ত তৈরি করে। কখনও কখনও কোনও ভিডিও দেখে আমরা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি। এবারও কিছুটা তেমনটাই হল।

আসলে মা তো মা-ই হয়। অনেক সময় অনেক মায়েদেরই দেখা যায় অন্যের সন্তানকেও বুকে আগলে রাখতে। মাতৃস্নেহে বড় করে তুলতে। আসলে মায়েদের কোনও জাত হয় না, কোনও ভেদাভেদ হয় না। মায়ের ভালোবাসা সকলের জন্যই সমান। সে মা কোনও মানুষ হোক বা পশু, সব মায়েদের মধ্যেই মাতৃস্নেহ যেন একই রকম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে কুকুরছানা গরুর দুধ খাচ্ছে। আর গরুটিও তাদের সরিয়ে দিচ্ছে না বা চলে যাচ্ছে না। সেও চুপচাপ বসে রয়েছে যেন তার নিজের বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে সে।

হয়ত কুকুরছানাগুলি তাদের মায়ের থেকে আলাদা হয়ে পড়েছে, বা তাদের মা সেই সময় আসেপাশে ছিল না। সেই সময় খিদের চোটে অন্য এক মায়ের দুধই খিদে মেটালো এই দুধের ছানাগুলির। নিজের মা মনে করেই গরুর দুধ পান করল কুকুর ছানারা।

এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে বেশ আবেগপ্রবণই হয়ে পড়েছেন সকলে। সকলেরই একই কথা, মাতৃস্নেহ সব মায়ের ক্ষেত্রেই একইরকম, সে নিজের সন্তানই হোক বা অন্য কোনও দুধের শিশুই হোক।

RELATED Articles