শখের বলিদান দিতে হলো এইভাবে। শেষমেষ অনুরাগী চুরি করে নিল ১৭৫ কোটি টাকার হিরে। এমনই এক ঘটনা ঘটল আমেরিকার র্যাপার লিল উজি ভার্টের সঙ্গে। প্রসঙ্গত নিজের কপালের মাঝখানে অস্ত্রোপচার করে তিনি বসিয়ে ছিলেন ১৭৫ কোটি টাকার গোলাপি রঙের হিরে। সেই হিরে মূলত ১১ ক্যারেটের। এখন শখ করে কেনা হিরে খুইয়ে কপাল চাপড়াচ্ছেন আমেরিকার র্যাপার লিল উজি ভার্ট।
এক বীভৎস ঘটনা ঘটে গেল আমেরিকার এই র্যাপারের সঙ্গে। কপাল কেটে হিরে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করলেন র্যাপার নিজে। জানা গিয়েছে, মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে গিয়েছিলেন লিল উজি ভার্ট। শো করার সময় দর্শকদের মাঝখানে নেমে আসেন তিনি। হঠাৎই অনুরাগীরা তাঁকে ঘিরে ধরেন। অভিযোগ তাঁদের মধ্যেই কেউ তাঁর কপাল কেটে হিরে চুরি করে নিয়েছেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।
লিল উজি ভার্ট জানিয়েছেন, মূল্যবান এই হিরে যাতে কেউ চুরি করতে না পারে, সেই জন্যই তিনি অস্ত্রপ্রচার করে বসেছিলেন কপালে। ২০১৭ সাল নাগাদ এই মূল্যবান হিরে কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ এই হিরে এখন চলে গিয়েছে অন্যের হাতে।
এমনকি নিজের গোলাপি হিরে কেনার বিষয়ে টুইট করেছিলেন এই র্যাপার। ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে ১১ ক্যারেটের এই হিরে কেনেন তিনি। দাম ১৭৫ কোটি টাকা। এমনকি হিরেটির বিমাও করানো রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার করে তা নিজের কপালে বসিয়েছেন র্যাপার লিল উজি ভার্ট।
কিন্তু অবশেষে এই শখের দাম দিতে হলো তাঁকে হিরে খুইয়ে। এখন কনসার্টের মধ্যে অত ভিড়ের মাঝখানে কে তাঁর হিরে নিয়ে গিয়েছে তার খোঁজ আর কি করে পাওয়া যাবে! মাথায় হাত পড়েছে সকলের। তবে তিনি অভিযোগ করেছেন সেই কনসার্টেই তাঁর হিরে খুইয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার