অক্ষয় কুমারের মাতৃবিয়োগ, চিঠি দিয়ে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানালেন অভিনেতা

গত ৮ই সেপ্টেম্বর অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়ার মৃত্যু হয়। মা-হারা হন আক্কি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার মা। গুরুতর অসুস্থ হয়ে তিনি ভর্তি হন মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে। টুইটারে মায়ের মৃত্যুর খবর অক্ষয় কুমার নিজের জানান।

অভিনেতার মায়ের মৃত্যুর চারদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন। অভিনেতাকে চিঠি লিখেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর পাঠানো সেই চিঠি শেয়ার করেন অক্ষয় কুমার।

অভিনেতা লিখেছেন, “আমার মায়ের মৃত্যুতে সকলের শোকবার্তা পেয়ে কৃতজ্ঞ বোধ করছি। সকলকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তাঁর ব্যস্ততার মধ্যেও আমার জন্য এবং আমার প্রয়াত মা-বাবার জন্য তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই কথাগুলো সারা জীবন আমার সঙ্গে থাকবে”।

আরও পড়ুন- পাতলা ফিনফিনে শাড়িতে স্পষ্ট শ্রীলেখার বক্ষবিভাজিকা, ছবি দেখে ছিঃ ছিঃ বাম সমর্থকের, ঘটল বাম-বিশ্বাসের মৃত্যু

এই চিঠিতে প্রধানমন্ত্রী অক্ষয়ের বাবা-মায়ের প্রশংসা করেছেন যে তারা অক্ষয়ের র মতো ছেলেকে বড় করেছেন। তাঁকে ভালো শিক্ষা দিয়েছেন। প্রধানমন্ত্রী অক্ষয় কুমারকে ‘ভারতের অন্যতম প্রশংসিত এবং বহুমুখী অভিনেতা’ বলেও আখ্যা করেছেন। চিঠিতে তিনি আরও জানিয়েছেন, মায়ের মৃত্যুর দিন অক্ষয়ের সঙ্গে কথা হয় তাঁর। গোটা চিঠি জুড়ে অক্ষয়ের মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে নরেন্দ্র মোদীকে।

https://twitter.com/akshaykumar/status/1436977997894983681?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1436977997894983681%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Fakshay-kumar-shared-letter-sent-to-him-by-prime-minister-after-his-mother-aruna-bhatia-s-death-31631448003686.html

কাজের প্রতি দায়বদ্ধতা অক্ষয়ের প্রথম থেকেই। এই কারণে মায়ের মৃত্যুর দু’দিন পরই শুট করতে বিদেশে পাড়ি দেন আক্কি। গত শুক্রবার ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অক্ষয়ের সঙ্গে দেখা মেলে স্ত্রী টুইঙ্কল খান্না ও মেয়ে নিতারার। মাতৃবিয়োগের ৪৮ ঘণ্টা না কাটতেই লন্ডনে উড়ে যেতে হয় অক্ষয় কুমারকে।

RELATED Articles