ইংরেজিতে ৩৫, অঙ্কে ৩৬! মাধ্যমিকে টেনেটুনে কোনওরকমে পাশ করা ছাত্রই আজ জেলাশাসক, ভাইরাল তাঁর রেজাল্টের ছবি

তার রেজাল্ট দেখেই সকলে বলেছিলেন যে এ ছেলের কিছু হওয়ার নয় ভবিষ্যতে। এ ছেলে একেবারেই গোল্লায় যাবে। কোনও উন্নতি হবে না কেরিয়ারে। আত্মীয় থেকে শুরু করে পড়শিরা সকলের মুখে সেই ছেলের রেজাল্ট নিয়ে চর্চা। কিন্তু সেই ছেলেই করে দেখিয়েছে যে চেষ্টা করলে কীই না করা যায়!

ক্লাস টেনে বোর্ডের পরীক্ষায় কোনওরকমে টেনেটুনে পাশ করেছিলেন তিনি। তবে তাঁকে নিয়ে সকলে যে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল, তা অবশ্য ভবিষ্যতে আর মেলেনি। সেই টেনেটুনে পাশ করা ছেলেই আজ গুজরাতের ভারুচের বর্তমান জেলাশাসক। নাম তুষার ডি সুমেরা।

জানা যায়, ২০১২ সালে ইউপিএসসি পরীক্ষায় বসে আইএএস হন তুষার ডি সুমেরা। আর বর্তমানে তিনি গুজরাতের ভারুচের জেলাশাসক। সম্প্রতি নিজের ক্লাস টেনের রেজাল্ট প্রকাশ করেন তিনি। আর তাঁর প্রাপ্ত নম্বর দেখে সকলে কার্যত চমকে গিয়েছেন।

ইংরেজি থেকে শুরু করে অঙ্ক, বিজ্ঞান সব বিষয়েই তাঁর প্রাপ্ত নম্বর ৩০-এর কোঠা ছাড়ায় নি। ইংরেজিতে ৩৫, অঙ্কে ৩৬ – এমনই নম্বর পেয়েছিলেন তুষার ক্লাস টেনের বোর্ড পরীক্ষায়। এছাড়া মাতৃভাষাতে পেয়েছিলেন ৪৪ ও সমাজ শিক্ষায় পেয়েছিলেন ৪৫। রেজাল্টে যে দু’টি নম্বর ৬০-এর উপর তার মধ্যে একটি শারীর শিক্ষা আর অন্য বিষয়টি ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না।

https://twitter.com/AwanishSharan/status/1535639504933261314?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1535639504933261314%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fviral%2Fthe-gujrat-dms-class-ten-result-goes-viral-as-he-hardly-managed-to-get-pass-marks-dgtl%2Fcid%2F1350249

এমন ছাত্র কীভাবে আইএএস হলেন, তা অবশ্য জানা যায় নি। তবে তাঁর এই রেজাল্টের ছবি শেয়ার করা মাত্রই তুমুল ভাইরাল হয়েছে। টুইটারে তাঁকে বাহবা দেন ছত্রিশগড় ক্যাডারের এক সিনিয়র আইএএস অবনীশ শরন।

তুষারের এই রেজাল্টের ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন যে বোর্ডের পরীক্ষায় খারাপ নম্বর পাওয়া মানেই কোনও মানুষের জীবনে আর কিছু হবে না, বা তার জীবন অন্ধকার, এমন ভাবাটা একেবারেই ঠিক নয়। চেষ্টা করলে সবকিছুই সম্ভব, তা ফের একবার প্রমাণ করেছেন ভারুচের এই জেলাশাসক তুষার ডি সুমেরা।

RELATED Articles

Leave a Comment