রাস্তায় নয়, নীল খোলা আকাশের মাঝে উড়ছে স্কুটি, অদ্ভুত ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা আর রাস্তায় চলে স্কুটি। যদি এই দুটোই একসঙ্গে মিলে যায়, তাহলে? ভাবুন তো, যদি হঠাৎই দেখেন যে নীল আকাশের মাঝে পাখিদের সঙ্গেই উড়ছে এক স্কুটি, তাহলে কেমন প্রতিক্রিয়া হবে আপনার? ভয় পাবেন নাকি হতবাক হবেন?   

না, কোনও আজগুবি কথা নয়। এমন ঘটনা বাস্তবেই ঘটেছে। নীল আকাশের মাঝে পাখিদের মতোই উড়ছে স্কুটি। হ্যাঁ, রাস্তায় যে স্কুটি সকলে চালান, তা রাস্তায় না ঘুরে উড়ছে আকাশে। এমন অবিশ্বাস্য এক দৃশ্যের সাক্ষী থাকলেন হিমাচল প্রদেশের বিলাসপুর এলাকার বাসিন্দারা। এই কাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   

কী ঘটেছে আসল ঘটনাটি?

বিলাসপুর এলাকার বান্ডলা ধার প্যারাগ্লাইডিংয়ের জন্য বেশ জনপ্রিয়। আর এই ঘটনাটিও প্যারাগ্লাইডিংয়েরই। তবে তাতে যে অপূর্ব অভিনবত্বে ছোঁয়া ছিল, তা বলাই বাহুল্য। হর্ষ নামের এক যুবক ইলেকট্রিক স্কুটারে চেপে প্যারাগ্লাইডিং করেন সেই এলাকায়। তিনি পাঞ্জাবের একজন প্রশিক্ষিত প্যারাগ্লাইডার। নিজের বিশেষ কেরামতি দেখাতেই স্কুটার-সহ প্যারাগ্লাইডিং করেন ওই যুবক।

জানা গিয়েছে, এই বিশেষ প্যারাগ্লাইডিংয়ের জন্য তিনি নিজের ই-স্কুটারের ওজন কমান। আর তার জন্য স্কুটারের ব্যাটারি খুলে রাখেন। এরপর সমতল দিয়ে ছুটতে ছুটতে পাহাড় ঘেঁষা খাদে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে উড়তে শুরু করেন নীল আকাশে, সাদা মেঘের ভেলার পাশে স্কুটারে চেপেই। দেখে যেন মনে হবে তিনি মাঝ আকাশে স্কুটি চালাচ্ছেন।

https://twitter.com/IndianBackchod/status/1735973268388245547

এমন এক দৃশ্য দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। কেউ কেউ এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের মতে, এমন এক দৃশ্য দেখে তাদের স্টিভেন স্পিলবার্গের ‘ইটি’ছবির কথা মনে পড়ে গিয়েছে যেখানে রাতের আকাশে সাইকেল উড়তে দেখা গিয়েছিল। এখানে শুধু দিনের আকাশে উড়ছে স্কুটি।    

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles