ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের মহিলা কামরা, হঠাৎ ‘সাপ সাপ’ বলে চিৎকার, প্রবল আতঙ্কে মহিলারা, তারপর কী হল?

লোকাল ট্রেনে প্রতিদিনই কতই নানান ধরণের দৃশ্য চোখে পড়ে। যাত্রীরা কখনও একসঙ্গে গল্প গল্প করতে নিজেদের গন্তব্যস্থলে যান, তো কখনও আবার দেখা যায় যাত্রীদের মধ্যে বচসার ঘটনা। আর মহিলা কামরায় সিট নিয়ে বচসা, ঝগড়া, মারামারি এমন দৃশ্য হামেশাই চোখে পড়ে। তবে এবার মহিলা কামরায় এমন এক ঘটনা ঘটল যা যাত্রীদের সকলকে আতঙ্কিত করে তোলে।

কী ঘটনা ঘটেছে?

প্রতিদিনের মতোই চলছিল ট্রেন। মহিলা কামরায় যাত্রীরা একে অপরের সঙ্গে খোশগল্পে মত্ত। প্রচণ্ড ভিড়ও ছিল কামরার মধ্যে। হঠাৎ কিছু মহিলার আওয়াজে যেন হুলস্থূল পড়ে যায় কামরায়। ওই মহিলারা আচমকাই ‘সাপ সাপ’ বলে চিৎকার করে ওঠেন। আর সঙ্গে সঙ্গে আতঙ্কে পড়ে যান সকল যাত্রী।

কামরায় এমন চিৎকারের জেরে প্রবল শোরগোল পড়ে যায়। মহিলারা রীতিমতো ট্রেন থেকে নামার চেষ্টা করেন। ভাগ্যক্রমে সামনেই স্টেশন এসে যাওয়ায় ট্রেনের গতি কম হয়ে যায় আর যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

ঘটনাটি ঘটেছে কিছুদিন আগে মুম্বইয়ের এক লোকাল ট্রেনে। ট্রেনে সাপ থাকার খবর যায় রেল পুলিশে। তারা স্টেশনে আসেন। স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। কামরায় উত্রহে সাপের খোঁজ চালায় পুলিশ। কিন্তু তন্নতন্ন করে খুঁজলেও কোনও সাপ খুঁজে পান নি পুলিশ আধিকারিকরা। তা শুনে কিছুটা আশ্বস্ত হয়ে ফের ট্রেনে ওঠেন যাত্রীরা। কিন্তু তখনও সাপের আতঙ্ক পুরোপুরিভাবে যায় নি সকলের মন থেকে।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে বেশ ভাইরাল হয়ে যায়। অনেকেই এই নিয়ে শঙ্কা প্রকাশ করলেও, অনেকেই আবার এটিকে মজার ছলে নেয়। আদৌ কামরায় কোনও সাপ ছিল কী না, তা নিয়ে সন্দেহও প্রকাশ করেন তারা। কিছুজনের মতে, “ট্রেনের ভিড়ে পিঁপড়ে গলার জায়গা থাকে না, আর সাপ ঢুকবে কীভাবে”। আবার অনেকেই বলেন যে বসার জায়গা দখলের জন্যই হয়ত ওই মহিলারা সাপের আতঙ্ক ছড়ান কামরার মধ্যে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles