গত রবিবার ছিল বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। কিন্তু বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয় ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার কাছে হার হয় তাদের। ১৪০ কোটির দেশ চোখের জল ফেলেছে সেদিন। হতাশা দেখা গিয়েছে সকলের মধ্যে। এসবের মধ্যেই এবার এক ছাত্রের একটি মেইল ভাইরাল হল যাতে ছুটির আর্জি জানিয়ে সে।
কোন ছাত্র এই মেইল করেছে বা সে কোন স্কুল বা কলেজে পাঠরত, তা জানা যায়নি। তবে বেশ ভাইরাল হয়েছে তাঁর লেখা মেইলটি। এই মেইলে ওই ছাত্র কাতর আর্জি জানিয়ে লিখেছে যে বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের কারণে তারা খুব দুঃখ পেয়েছে। সেই কারণে এই কষ্ট থেকে রিকভার করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ছুটির প্রার্থনা করেছে সে।
কী লেখা হয়েছে সেই মেইলে?
এই মেইলে ওই ছাত্র লিখেছে, “বন্ধুরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি লিখতে বসেছি। বলা ভাল, আমি টাইপ পর্যন্ত করতে পারছি না। বিশ্বকাপ ফাইনালে হারের স্মৃতি মনে করানোর জন্য দুঃখপ্রকাশও করছি। ছাত্র সম্প্রদায়ের বৃহত্তর স্বার্থে বিষয়টা সকলের জ্ঞাতার্থে আনছি। শারীরিক, মানসিক ভাবে আমরা বিধ্বস্ত। এই শোক পুরোদস্তুর কাটিয়ে ওঠার জন্য সোমবার ২০ নভেম্বর আমরা ছুটির আবেদন করছি”।
ছাত্রের এমন চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। প্রচুর কমেন্ট পড়তে শুরু করেছে ওই পোস্টে। বিশ্বকাপে ভারতের হারের জন্য এভাবে ছুটির আবেদন, এমন ঘটনা বোধ হয় এই প্রথম। অনেকেই নিজেদের মনের পরিস্থিতির সঙ্গে এই ইমেলকে এক করে দেখেছন। আবার কেউ কেউ এই পোস্ট দেখে একেবারে বেশ হেসেছেন। তবে ছাত্রের অনুরোধে সাড়া দিয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠান সত্যিই ছুটির ঘোষণা করেছিল কী না, তা জানা নেই।





