‘খুব ভালো ব্যাঙ্ক, এক টাকাও নিতে পারিনি’, ব্যাঙ্ক লুঠের পরিকল্পনা ব্যর্থ হলেও ব্যাঙ্কের প্রশংসা করে চিঠি লিখে গেল চোর

বেশ পরিকল্পনা করেই এসেছিল ব্যাঙ্ক লুঠ করতে। কিন্তু হাজার চেষ্টা করার পরও ভাঙতেই পারে নি ব্যাঙ্কের লকার। সেই কারণে ওই ভাঙা মন নিয়েও ব্যাঙ্কের প্রশংসা করে চিঠি লিখে রেখে গেল ওই চোর। ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছে সে।

কী ঘটে ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে গত ৩১অগাস্ট রাতে তেলেঙ্গানা গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখায়। জানা গিয়েছে, মধ্যরাতে মুখোশ দিয়ে মুখ ঢেকে ব্যাঙ্কের ভিতরে ঢোকে চোর। কিন্তু লকার ভাঙার চেষ্টা করলেও তা করতে পারে নি সে। ফলে টাকা কিংবা গয়না কিছুই হাতাতে পারে নি। বেশ কিছুক্ষণ চেষ্টার পর রণে ভঙ্গ দেয় ওই চোর। তবে যাওয়ার আগে ব্যাঙ্ককর্মীদের উদ্দেশে একটি চিঠি লিখে রেখে যায় সে।

কি লেখে শে চিঠিতে?

ওই চিঠিতে লেখা ছিল, “আমার আঙুলের ছাপ পাওয়া যাবে না কোথাও। ভালো ব্যাঙ্ক। একটা টাকাও হাতাতে পারিনি। তাই আমাকে খোঁজার চেষ্টা করার দরকার নেই”।

পরদিন সকালে ব্যাঙ্ক খুললে ব্যাঙ্ক কর্মীরা সেই চিঠি দেখতে পান। তাতে চোরের সেই লেখা দেখে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তা থেকে জানা যায়, সত্যিই ব্যাঙ্কের ভিতর চোর ঢুকেছিল। কিন্তু তাঁর উদ্দেশ্য সফল হয়নি।

পুলিশ সূত্রে খবর, চোরটি অতি ধূর্ত। মুখে মুখোশ পড়েছিল সে। এক মুহূর্তের জন্যও তা খোলেনি। আবার হাতে গ্লাভস পরে থাকায় অভিযুক্তের হাতের ছাপও মেলেনি কোথাও। তবে ব্যাঙ্কের কর্মীরা নিশ্চিত করেছেন, কোনও টাকা বা গয়না খোয়া যায়নি। তবে চোরের প্রশংসাসূচক চিঠিতে বেশ অবাক হয়েছেন সকলে।

RELATED Articles