দেশের মধ্যে সবথেকে বেশি মাইলেজের গাড়িগুলির মধ্যে মারুতি সুজুকি অন্যতম। এই কোম্পানির একটি বিখ্যাত গাড়ি হল Maruti Alto K10 যার প্রতি লিটার মেলে ২৪ কিলোমিটার মাইলেজ। এবার এই গাড়ি কিনতে খুব বেশি টাকা খরচ করতে হবে না আপনাকে। মাত্র ৪৮,০০০ টাকাতেই এই গাড়ি ঘরে আনতে পারবেন আপনি।
Maruti Alto K10-র ফিচার্স
এই গাড়িতে রয়েছে ১ লিটার ইঞ্জিন যা সর্বোচ্চ ৬৫ হর্সপাওয়ার এবং ৮৯ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। গাড়ির ARAI মাইলেজ ২৪.৩৯ কিমি প্রতি লিটার।
চার চাকাতে রয়েছে একাধিক ফিচার্স যেমন মাল্টি ফাংশান স্টিয়ারিং হুইল, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যাপেল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, ডুয়াল এয়ারব্যাগ, এয়ার কন্ডিশনিং, পাওয়ার উইন্ডো, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ইত্যাদি।
Maruti Alto K10-এর দাম
Maruti Alto K10 স্ট্যান্ডার্ড গাড়ির বেস মডেলের এক্স-শোরুম দাম শুরু ৩.৯৯ লক্ষ টাকা থেকে। বাজারে এই গাড়ির 5টি ভেরিয়েন্ট বিক্রি হয়। এক্স-শোরুম দাম ৩.৯৯ লক্ষ হলেও অন-রোড প্রাইস পড়বে ৪,৪১,৮১১ টাকা। না নগদ অর্থে অনেকের পক্ষেই অসম্ভব। তবে পকেটসই এই গাড়ির চাবি হাতে পেতে পারেন।
আপনার কাছে ৪.৪২ লাখ টাকার বাজেট না থাকে তাহলে ৪৮,০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটি কিনতে পারবেন। অনলাইন ইএমআই ক্যালকুলেটরের তথ্য অনুযায়ী, ৪৮,০০০ টাকা ডাউন পেমেন্ট করার পর ব্যাঙ্ক আপনাকে ৩,৯৩,৮১১ টাকা লোন দিতে পারে। এখানে সুদের হার থাকবে ৯.৮ শতাংশ এবং মেয়াদ ৬০ মাস।
আগামী ৫ বছরের জন্য আপনাকে ৮,৩২৯ টাকা মাসিক কিস্তি জমা দিতে হবে। এই মেয়াদ কমবেশি করে নিতে পারেন। সেই ধার্য হবে কিস্তির পরিমাণ। তবে অবশ্যই লোন নেওয়ার আগে সিবিল স্কোর যাচাই করে নেওয়া জরুরি।





