পুলিশ দিন রাত এক করে জনগণের সেবায় এবং সুরক্ষায় থাকেন। সেই পুলিশের ক্যাম্পে নিম্নমানের খাবার পরিবেশন! সেই খাবার হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুলিশকর্মী, ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রাজ্যে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই জানিয়েছিলেন, পুলিশ ট্রেনিং চলাকালীন আরও পুষ্টিকর খাবার দিতে হবে। তবে কেন এরকম ঘটনা ক্যাম্পে?
সোশ্যাল মিডিয়া টুইটারে কুলদীপ চৌধুরী নামে একটি প্রোফাইল থেকে খাবার হাতে এক পুলিশ কর্মীর কান্নার ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ক্যাম্পে ওই পুলিশ কর্মী হাতে খাবারের থালা নিয়ে কান্নাকাটি করছেন। জানা গেছে, ওই পুলিশ কর্মীর নাম মনোজ কুমার।
মনোজ কাঁদতে কাঁদতে ভিডিওতে বলেছেন, তাদের ট্রেনিং চলাকালীন যে খাবার দেও য়া হয় তা পশুদের খাওয়ারও অযোগ্য। তিনি বলেন, ‘এই আটপেটা অখাদ্য খাবার খেয়ে তারা 12 ঘন্টা ডিউটি কিভাবে করবেন!’ অভিযোগ করেন, এই ঘটনার পিছনে পুলিশের দুই বড় কর্তার হাত রয়েছে বলে।
তবে উচ্চপদস্থ আধিকারিকদের পক্ষ থেকে ওই কনস্টেবলের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে। তারা জানিয়েছেন, সহানুভূতির জন্যই তিনি এই কান্নাকাটির ভিডিও বানিয়েছেন।





