বুধবার ভয়ানক এবং মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল নেটদুনিয়া। গত বুধবার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের বড়ো বড়ো ঢেউ গিলে খেলো স্বামী এবং দুই সন্তানকে। অসহায়ভাবে দাঁড়িয়ে দেখলো দুই সন্তানের মা।
মহারাষ্ট্রের বাসিন্দা শশীকান্ত মহামানে দুই ছেলেমেয়ে শ্রেয়স, শ্রুতি এবং স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে ওমানে গিয়েছিলেন। অন্যান্য পর্যটকদের মতো সেও সমুদ্রের ধরে ঢেউয়ের জলে ভিজছিলেন। কিন্তু সেই ঢেউ তাঁদের গিলে খাবেন বুঝতে পারেননি কেউ।
জানা গেছে, শশীকান্ত বাবু কর্মসূত্রে দুবাইতে থাকেন। প্রতিবেশী দেশ ওমানে গিয়েছিলেন ছুটি কাটাতে। সমুদ্রের পাথুড়ে পাড়ে দাঁড়িয়ে বুধবার প্রচুর পর্যটক সমুদ্রের দৃশ্য উপভোগ করছিলেন নিজেদের মতন করে। সেই সময় স্ত্রী এবং দুই ছেলেমেয়েকে নিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন শশীকান্ত। তার মাঝেই ঘটে যায় ভয়ানক দুর্ঘটনা।
https://twitter.com/ipskabra/status/1547057331753881600
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঢেউয়ের স্রোতে পড়ে দুই ছেলেমেয়ে তাঁর হাত ছিটকে গড়িয়ে যাচ্ছে দেখে শশীকান্ত তাদের ধরতে এগিয়ে যান। কিন্তু পাড় পিচ্ছিল থাকায় নিজেকে সামলাতে পারেননি শশীকান্ত। ছেলেমেয়েকে নিয়েই সমুদ্রে ভেসে যান শশীকান্ত। স্ত্রী অসহায় হয়ে দাঁড়িয়ে দেখেন সেই দৃশ্য।





