রাস্তায় নেমে প্রতিদিনের মতোই কাজ শুরু করেছিলেন এক ক্যাবচালক। গন্তব্য ছিল এক যাত্রীকে মন্দিরে পৌঁছে দেওয়া। কিন্তু যাত্রা শুরুর আগেই এমন এক ঘটনা ঘটল, যা এখন সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে। একটি চ্যাটবক্সের কয়েকটি লাইন যেন বদলে দিল গোটা পরিস্থিতি। আর সেই কথোপকথনের স্ক্রিনশটই এখন ভাইরাল।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। রাইড শেয়ারিং সংস্থা Uber-এর অ্যাপ মারফত এক যাত্রী ক্যাব বুক করেন। এই অ্যাপে ফোনকলের পাশাপাশি চালক ও গ্রাহক সরাসরি চ্যাটেও কথা বলতে পারেন। ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, ‘হ্যালো ব্রো’ বলে কথোপকথন শুরু করেন ওই যাত্রী। প্রথমে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।
চ্যাটবক্সে আচমকাই আসে প্রশ্ন—“ব্রো, সেক্স করোগে?” অর্থাৎ, যৌন সম্পর্কের সরাসরি প্রস্তাব। এমন বার্তা পেয়ে হতভম্ব হয়ে যান চালক। তিনি প্রথমে একটি প্রশ্নচিহ্ন পাঠান, যেন বুঝতেই পারছেন না কী উত্তর দেবেন। কিন্তু যাত্রী সেখানেই থেমে থাকেননি। বরং লেখেন, রাজি থাকলে হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে। এমনকি ‘হ্যাঁ’ বা ‘না’-তে উত্তর চেয়েও চাপ সৃষ্টি করেন।
সবশেষে চালক স্পষ্টভাবে ‘না’ লিখে জানান। তার পরেই যাত্রী রাইড ক্যানসেল করে দেন। ঘটনাটি এখানেই শেষ নয়। চ্যাটের স্ক্রিনশট এবং ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বহু নেটিজেন ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। অনেকে চালককে পুলিশে অভিযোগ জানানোর পরামর্শও দিয়েছেন।
আরও পড়ুনঃ Bangladesh: বাংলাদেশের নির্বাচনে ৮০ সংখ্যালঘুর ঐতিহাসিক লড়াই—ভোটবাক্স খুলতেই চমক! শেষ পর্যন্ত জয়ের হাসি কার মুখে?
এই ঘটনার পর প্রশ্ন উঠছে, রাইড বুক করে এমন প্রস্তাব দেওয়ার উদ্দেশ্য কী? এটি নিছক ‘মজা’, নাকি ইচ্ছাকৃত হেনস্থা? যদিও অভিযুক্ত যাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি, তবুও বিষয়টি নিয়ে আলোচনা থামছে না। এক সাধারণ কর্মদিবসে ঘটে যাওয়া এই অস্বস্তিকর অভিজ্ঞতা ফের সামনে আনল অ্যাপ-ভিত্তিক পরিষেবায় নিরাপত্তা ও শালীনতার প্রশ্ন।





