১২ জন বউ, ১০২ জন সন্তান, ৫৭৮ জন নাতি-নাতনি নিয়ে ভরা সংসার, ‘এত সন্তানের নামই মনে থাকে না’, এবার থামতে চান প্রৌঢ়

আজকাল তো হামেশাই দেখা যায়, কেউ বউকে ফেলে রেখে আরও একটা বিয়ে করেছে, তো আবার কাউকে দেখা যায় একই সঙ্গে দুই বউকে বিয়ে করছে। কিন্তু একইসঙ্গে ১২ জন বউকে নিয়ে ঘরসংসার করছেন, এমন ঘটনা হয়ত কেউ শোনেন নি। তবে এমনই করে দেখালেন এক প্রৌঢ়। না কোনও সিনেমা নয়, একেবারে বাস্তবে ঘটেছে এমন ঘটনা।

উগান্ডার এক বাসিন্দা মুসা হাসহ্যাই এমন কাণ্ড ঘটিয়েছেন। শুধুমাত্র ১২টা বউই নয়, ১০২ জন সন্তান রয়েছে তাঁর। আর এর সঙ্গে রয়েছে ৫৭৮ জন নাতি-নাতনি। বছর ৬৮-এর প্রৌঢ় এবার থামতে চান। কিন্তু গর্ভনিরোধক ব্যবহার করতেও চান না তিনি। তা ব্যবহারও করেন নি কোনওদিন।

তবে এত সন্তানের জন্মের পর এখন ক্লান্ত মুসা। আর সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে নেই তাঁর। যদিও নিজে গর্ভনিরোধক ব্যবহার করতে নারাজ তিনি। এর পরিবর্তে স্ত্রীদের গর্ভনিরোধক বড়ি খাওয়ার পরামর্শ দিয়েছেন মুসা। সংবাদমাধ্যমে ওই প্রৌঢ় বলেন, “সমস্যার বিষয় হল আমি আমার বেশির ভাগ সন্তানের নামই মনে রাখতে পারি না। কেবল প্রথম আর শেষ সন্তানের নাম আমার মনে থাকে। অন্যদের দেখলেও তাদের নাম মনে পড়ে না”।

১৭ বছর বয়সে ১৯৭২ সালে প্রথম বিয়ে করেন মুসা। তাঁর পরিবারে এর আগেও বহুবিবাহ হয়েছে। পরিবারের চাপেই একের পর এক বিয়ে করতে থাকেন তিনি। তবে এত বিয়ে ও সন্তান জন্ম দেওয়ার পর এখন তাঁর মনে হচ্ছে, এমনটা করা মোটেই উচিত হয়নি।

আর্থিক অভাবের কারণে পরিবারের লোকজনদের ঠিকমতো খাবারের জোগান দিতে পারছেন না মুসা। ছেলেমেয়ের জামাকাপড়, পড়াশোনার খরচও সামলে উঠতে হিমশিম খাচ্ছেন ওই ব্যক্তি। এই কারণে মুসার দুই বৌ তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। তিনি জানান, “আর্থিক টানাপড়েনের কারণেই আমি আর সন্তান চাই না”।

জানা গিয়েছে, কেউ উগান্ডার লুসাকায় ঘুরতে গেলে মুসার পরিবারের সঙ্গে দেখা করেন তারা। এত বড় পরিবার তো আগে কেউ কখনও দেখেন নি। তবে মুসা কিন্তু বেআইনি কোনও কাজ করেন নি। উগান্ডায় একাধিক বিয়ে আইনসম্মত।

আরও অন্যান্য খবর