বাইকের আস্ত ট্যাঙ্ক সাইকেলে বেঁধে পাম্পে নিয়ে গেলেন কিশোর! বোতলে পেট্রোল না দেওয়ায় কিশোরের কাণ্ডে অবাক নেট দুনিয়া

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নানা রকম ছবি, ভিডিও, গল্প ভাইরাল হয়। সেগুলি অবশ্যই নতুনত্ব থাকে। আমরা বেশ বিনোদন পাই সেই সব জিনিস দেখে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়েই এমন সব ঘটনা ঘটানো হয় যা রীতিমতো অবাক করে দেয় সকলকে।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পেট্রোল পাম্পে বোতলে পেট্রোল দেওয়া হবে না তা জানিয়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, এক কিশোর সাইকেলের পিছনে বাইকের আস্ত একটি ট্যাঙ্ক বেঁধে নিয়ে আসে। যা দেখে হাসতে থাকে সকলে। অবশ্য পাম্প থেকে তাকে পেট্রোল সেই ট্যাঙ্কে দেওয়া হয়েছে

জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের পিলভিট জেলার পুরানপুর শহরের একটি পেট্রোল পাম্পের। পাম্পের এক কর্মী সোনু যাদব জানিয়েছেন,’সম্প্রতি এক কিশোর সাইকেলে বাইকের ট্যাঙ্ক বেঁধে তেল সংগ্রহ করতে এসেছিল। তারপর আমার এক বন্ধু ওই ঘটনার একটি ভিডিও তৈরি করে।’

সাধারণ বুদ্ধিকে কাজে লাগিয়ে ওই কিশোর মন জয় করে নিয়েছেন নেটিজেনদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে কিশোরের বুদ্ধির প্রশংসা করেছেন অনেকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles