কালো পিঁপড়ে দিয়ে তৈরি ককটেল! নাম শুনেই ভিরমি খাচ্ছেন নেটিজেনরা, আপনি একটু খেয়ে দেখবেন নাকি?

আজকাল খাবারদাবার নিয়ে নানান এক্সপেরিমেন্ট চলছে। আর সেসব এখন গা সওয়াও হয়ে গিয়েছে। নানান খাবারে নানান সামগ্রী মিশিয়ে উদ্ভট একটা খাবার তৈরি করতে পারলেই তা মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার ভাইরাল হল পিঁপড়ে দিয়ে তৈরি ককটেল।

কালো পিঁপড়ে একবার কামড়ালে যে তার কী যন্ত্রণা, তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। কালো পিঁপড়ের শরীরে থাকে মেলিটিন নামের রাসায়নিক যা ত্বকে তীব্র জ্বালার উদ্রেক ঘটায়। কিন্তু ভাবুন তো সেই রাসায়নিক থেকেই যদি পানীয় তৈরি হয়, তাহলে কেমন হবে ব্যাপারটা?  

পিঁপড়ে খাওয়ার কথা ভাবলে চীন বা আফ্রিকার কোনও দেশের কথা মাথায় আসে। এই ধরনের অখাদ্য সামগ্রী ব্যাপকভাবে গ্রহণ করা হয় সেখানে। কিন্তু এই শরবত আফ্রিকার কোনও দেশে নয়, বরং ভারতের বিখ্যাত শহর মুম্বইয়ে বিক্রি করা হচ্ছে। আর মুম্বইবাসীরা খুব আগ্রহ নিয়ে এই বিশেষ ককটেল পানও করছেন।

এই সিরাপটিকে কালো পিঁপড়ের সঙ্গে ককটেল বলা হয়। প্রথমত, পছন্দসই স্বাদের ককটেল প্রস্তুত করা হয়। এরপর এতে যোগ করা হয় রোস্ট করা কালো পিঁপড়ে। শরবত পান করার সময় পিঁপড়েরা এক ধরনের বিশেষ স্বাদ দেয়। এছাড়াও, পিঁপড়ে মেলিটিন নামে একটি রাসায়নিক থাকে, যা ককটেল প্রভাবকে বাড়িয়ে তোলে।

 

View this post on Instagram

 

A post shared by Nitin Tewari (@mr.bartrender)

গত অক্টোবরে এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল ইনস্টাগ্রামে। এই ভিডিও শেয়ার করার পর থেকেই তা ভাইরাল। প্রচুর লাইক, কমেন্ট পড়েছে এই ভিডিওতে। অনেকেই যেমন এই ভিডিওটি পছন্দ করেছেন, তেমনই অনেকে আবার এই ভিডিও দেখে একটু বিরক্তিও প্রকাশ করেছেন। তবে যাই হোক না কেন, এই মুহূর্তে এই পিঁপড়ের ককটেল কিন্তু বেশ ভাইরাল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles