পানিহাটি উৎসবে এক মহিলা পুলিশ কর্মীকে শ্লী’ল’তা’হা’নি’র অভিযোগ ওঠে। সেই অভিযোগে এবার গ্রেফতার করা হল তৃণমূল যুব নেতাকে। সূত্রের খবর, পুলিশি জেরায় শ্লী’ল’তা’হা’নি’র কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। ওই ধৃত পানিহাটি পুরসভার কাউন্সিলরের ঘনিষ্ঠ।
কী ঘটেছিল ঘটনাটি?
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর পানিহাটি উৎসবে উর্দি পরেই ডিউটিতে গিয়েছিলেন এক মহিলা পুলিশকর্মী। অভিযোগ, আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ অজ্ঞাত পরিচয় একদল ম’দ্য’প যুবক তাঁর শ্লী’ল’তা’হা’নি করে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, কর্তব্যরত অন্যান্য পুলিশকর্মীরা গিয়ে মহিলা পুলিশকর্মীকে উদ্ধার করেন। এরপরই খড়দহ থানায় লিখিত অভিযোগ জানানো হয়। কিন্তু ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও অভিযুক্তদের কেউ গ্রেফতার হয় না। এই নিয়ে গতকাল, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরই নড়েচড়ে বসে পুলিশ।
এই ঘটনায় আজ, শনিবার ঘোলা থানার নাটাগড় এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপ মজুমদার নামের এক যুবককে। সেই যুবক এলাকায় তৃণমূল যুব নেতা বলেই পরিচিত। অভিযুক্ত এই যুবক পানিহাটি পুরসভার কাউন্সিলর স্বপন মজুমদারের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শ্লী’ল’তা’হা’নি’র কথা স্বীকার করে নিয়েছে।





