আলুর পরোটা, পনির পরোটা এখন অতীত! প্রেমের মরশুমে এবার বাজার কাঁপাচ্ছে ‘চকোলেট পরোটা’, ভিডিও দেখেই চোখ ছানাবড়া নেটিজেনদের

খাবারদাবার নিয়ে নানান পরীক্ষানিরীক্ষা করা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। নানান খাবারের মধ্যে অন্য কোনও সামগ্রী মিশিয়ে তৈরি হচ্ছে অদ্ভুত সব খাবার। ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করে মানুষ! এর জেরে তাদের খাদ্যপ্রেমীদের ক্ষোভের মুখেও পড়তে হয়। আর হবে নাই না কেন! তাদের প্রিয় খাবার নিয়ে যদি নানান কাটাছেঁড়া করা হয়, তাহলে রাগ হওয়ারই কথা।

পরোটা সকলেরই একটি প্রিয় খাদ্য বলাই যায়। নানান ধরণের পরোটা হয়ে থাকে- আলুর পরোটা, পনির পরোটা, ফুলকপির পরোটা, মাংসের পরোটা। কিন্তু সেসব তো এখন পুরনো হয়ে গিয়েছে। এখন এই প্রেমের মরশুমে বাজার কাঁপাচ্ছে শুধুই ‘চকোলেট পরোটা’।   

চকোলেট খেতে কমবেশি মানুষ ভালোইবাসে। কিন্তু তা বলে চকোলেট পরোটা? যদিও ইদানিং চকোলেট দিয়ে নানান খাবারই তৈরি হচ্ছে, যেমন- চকোলেট মোমো, চকোলেট ফুচকা, চকোলেট পিৎজা এমনকি চকোলেট চা-ও। তাহলে পরোটা কেন বাদ যাবে। সেটাও এখন ভাইরাল।

কীভাবে বানানো হচ্ছে এই চকোলেট পরোটা?

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে চকোলেটকে গলিয়ে একটা পেস্ট বানিয়ে তাতে কাজু, কিশমিশ মেশানো হচ্ছে। আর সেটাই পরোটার পুর হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই পুরটা পরোটার লেচির মধ্যে ভরে তা বেলে নিয়ে ঘি-য়ে ভাজলেই তৈরি চকোলেট পরোটা।

 

View this post on Instagram

 

A post shared by Yum Yum India | Madhur (@yumyumindia)

এই ভিডিও দেখে এক একজন এক এক রকমের প্রতিক্রিয়া দিয়েছে। অনেকেরই এই চকোলেট পরোটা ব্যাপারটি ভালো লাগলেও, অনেকেই এর বিরোধিতাও করেছেন বটে! একজন লিখেছেন, “ছিঃ, এটা কী তৈরি করেছেন”। আবার একজন লিখেছেন, “একটু স্বাস্থ্যকর কী কিছু বানানো যায় না!” আবার একজন লিখেছেন, “আমার জীবনে সব দেখা শেষ। আর বাঁচতে চাই না”।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles