ম্যাগি, এটা যেন তরুণ প্রজন্মের কাছে একটা ইমোশন বলা যায়। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে মেস বা হোস্টেলে থাকেন, তাদের জন্য তো ম্যাগি একেবারে ‘লাইভ সেভার’। খুব খিদের সময় কোনও খাবার না থাকলে চটজলদি একটু ম্যাগি বানিয়ে খেয়ে পেটের শান্তি। কিন্তু এই ম্যাগি নিয়ে আজকাল যা এক্সপেরিমেন্ট চলছে, তাতে তিতিবিরক্ত ম্যাগি লাভাররা।
খাবার নিয়ে নান্না এক্সপেরিমেন্ট করার ভিডিও আজকাল হামেশাই দেখা যায়। নানান উদ্ভট জিনিস খাবারে মিশিয়ে সেটাকে ভাইরাল করানোর চেষ্টা। ম্যাগি নিয়েও যে এর আগেও তেমন কোনও এক্সপেরিমেন্ট হয়নি, তা নয়। এবারও ফের নতুন করে ভাইরাল হল আরও এক ম্যাগি রেসিপির ভিডিও। পেস্ট্রি ম্যাগি!
তেলের মধ্যে রসুন, পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেজে তাতে দেওয়া হচ্ছে চকোলেট পেস্ট্রি। সেটাকে আবার ভেজে নিয়ে তাতে জল দিয়ে দেওয়া হচ্ছে ম্যাগি। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি পেস্ট্রি ম্যাগি! কী? শুনেই কেমন যেন বমি বমি পাচ্ছে, তাই না? কিন্তু এমনই একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কী রয়েছে সেই ভাইরাল ভিডিওতে?
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে একজন জানাচ্ছেন, এই নতুন ধরনের রান্নার নাম পেস্ট্রি ম্যাগি। সেই নাম শুনে এবং রেসিপি দেখে নেটিজেনরা অবাক হয়ে বাকরুদ্ধ। ভিডিওতে দেখা যাচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন দিয়ে ভেজে, তাতে পেস্ট্রি মিশিয়ে কষানো হচ্ছে। তারপর তাতে ঢেলে দেওয়া হচ্ছে জল। তারপর মেশানো হচ্ছে ম্যাগির মসলা। আর শেষে মিশিয়ে দেওয়া হচ্ছে ম্যাগি।
https://twitter.com/Yours_Viru/status/1733776408285978904
সেই ম্যাগি দেখতে কালো ঝুলের চেয়ে কম কিছু নয়। আর তা পরিবেশন করা হচ্ছে রসুন কুঁচি, ধনেপাতা কুঁচি আর এক টুকরো পেস্ট্রি দিয়ে। এমন ভিডিও দেখে তীব্র আপত্তি তুলেছেন খাদ্যরসিকরা। তাদের কথায়, এভাবে ম্যাগির অপমান। এমন সব ভিডিও বানিয়ে খাবার নষ্ট করা ছাড়া আর কিছুই হয় না। আপনিও কী একবার একটু চেখে দেখতে চান নাকি এই ‘পেস্ট্রি ম্যাগি’?





