একটি অতি লোভনীয় খাবার হল ফুচকা। ফুচকার নাম শুনলেই যেন জিভে জল চলে আসে। শুকনো পাপড়ির মধ্যে মশলা আলুর, ছোলা, ধনেপাতা দেওয়া পুর ভরে তা টক জলের মধ্যে ডুবিয়ে একেবারে মুখে পুরে দেওয়ার মধ্যে যে কী অনুভূতি কাজ করে, তা একমাত্র ফুচকা লাভাররাই বুঝবে। কিন্তু এই ফুচকা নিয়েও এখন শুরু হয়েছে নানান পরীক্ষানিরীক্ষা।
অদ্ভুত খাবার বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ট্রেন্ডটা শুরু হয়েছে এখন। নানান খাবারে কিছু অদ্ভুত সামগ্রী মিশিয়ে সেই ভিডিও নেট মাধ্যমে শেয়ার করলেই ভাইরাল। এর আগে আমরা ফুচকা নিয়েও নানান ভিডিও দেখেছি। চকোলেট ফুচকা, মিষ্টি ফুচকা এসব তো ছিলই, এবার বাজারে এল ‘আম ফুচকা’।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই ‘আম ফুচকা’ বা ‘আমরস পানিপুরি’। আমের রস ও রাগড়া প্যাটিস দিয়ে তৈরি হয় এই আম ফুচকা। বর্তমানে চা, ম্যাগি, বিস্কুট নিয়ে নানান পরীক্ষানিরীক্ষার পর এবার শুরু হয়েছে ফুচকা নিয়ে এই এক্সপেরিমেন্ট।
কীভাবে তৈরি হয় এই আম ফুচকা?
প্রথমে শুকনো ফুচকার মধ্যে দেওয়া হয় মশলা দেওয়া আলুর পুর, তাতে দেওয়া হয় মটর। এরপর সেই ফুচকার উপর দিয়ে ঢেলে দেওয়া হয় আমের রস। এভাবেই প্রস্তুত করা হয় আম ফুচকা।
দেখুন ভিডিওঃ
View this post on Instagram
এই ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নানান নেটিজেন নানা কমেন্ট করেছে এই ভিডিও দেখে। ফুচকাপ্রেমীরা তো এই ভিডিও দেখে রেগে লাল। নিজেদের প্রিয় ফুচকার এমন ‘অপমান’ মেনে নিতে পারেন নি তারা। আবার অনেকের মতেই এই একই পদ্ধতিতে যদি দই ফুচকা খাওয়া যায়, তাহলে আমরস ফুচকা কেন খাওয়া যাবে না। নতুন এই ফুচকা নিয়ে এখন নেটপাড়াও দ্বিধাবিভক্ত।





