বাড়ির বাইরে অনেকেই নানান জিনিস ঝুলিয়ে রাখেন। কেউ ঠাকুরের ছবি রাখেন তো কোনও কোনও বাড়ির বাইরে দেখা যায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখতে। এই নিয়ে অনেক ধরণের মতামত প্রচলিত রয়েছে। তবে এরই মধ্যে ভাইরাল হল একটি ভিডিও যা দেখে সত্যিই বিভ্রান্তি তৈরি হয়েছে নেটিজেনের মনে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি গ্রামের সব বাড়ির বাইরে নীল বোতল ঝুলিয়ে রাখা হয়েছে। এর কারণটা আসলে কী? কেন এই নীল বোতল ঝোলানো হয় বাড়ির বাইরে? আপনি কী জানেন?
যিনি এই ভিডিওটি করেছেন, তিনি গ্রামবাসীদের এর কারণ জিজ্ঞাসা করেন। গ্রামবাসীদের কথায়, এভাবে বাড়ির বাইরে নীল বোতল ঝুলিয়ে রাখা হয় কুকুরদের এড়ানোর জন্য। এই নীল বোতল দেখলে নাকি কুকুররা সেই স্থানে মলমূত্র ত্যাগ করে না। আর স্থানীয়দের মতে, তাদের এই কৌশল নাকি কাজেও দিচ্ছে।
গ্রামবাসীরা জানান, জলের মধ্যে নীল গুলে তা প্লাস্টিকের বোতলে ভরে সেটা বাড়ির বাইরে ঝুলিয়ে রাখেন তারা। তাদের কথায়, পরিচ্ছন্নতাকর্মীরাই নাকি তাদের এই বোতল দিয়েছেন।
কিন্তু প্রশ্নটা হল কেন এই নীল বোতল দেখে কুকুরদের মধ্যে এমন কী হয় যে তারা সেই স্থানে মলমূত্র ত্যাগ করে না। এই প্রশ্নের সঠিক জবাব যদিও মেলেনি। যদিও অনেকের ধারণা নীল রঙ নাকি কুকুরদের একটু বেশিই চোখে পড়ে। সেই কারণে এই নীল রঙ দেখলে তারা মনে করে যে সেখানে কোনও বিপদ রয়েছে। আর সেই কারণেই তারা সেই স্থানে মলমূত্র ত্যাগ করে না। যদিও এই ঘটনার কোনও রয়েছে বলে দাবী করে না খবর ২৪৭। কারণ এই ঘটনায় কোনও বিজ্ঞানসম্মত যুক্তি তো নেই!





