বউয়ের টাকায় বসে খাচ্ছেন স্বামী, ভরা বাজারে স্বামীকে একের পর এক চড় মেরে খোঁটা দিলেন স্ত্রী

Wife Slapped Husband in Market: বাজারে প্রচুর লোকের ভিড়। তার মধ্যে এমন একটি দৃশ্যে একে একে লোকজন জমা হচ্ছিল। আকাশি রঙের সালোয়ার-কামিজ পরা এক মহিলা, খয়েরি টি-শার্ট এবং জিন্স পরা এক যুবককে ক্রমাগত চড় মেরে চলেছিলেন। যুবকের টি-শার্টের কলার টেনে মহিলা বলতে থাকেন, “মেরি কামাই খায়েগা? মেরি কামাই খায়েগা?” একজন মোবাইলে সেই দৃশ্য ভিডিও করছিলেন, কিন্তু মহিলার মার থামেনি। আঙুল উঁচিয়ে মহিলা আবার বলেন, “মেরি কামাই খায়েগা” (Wife Slapped Husband in Market)? সম্প্রতি এই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা উত্তরপ্রদেশের বাহরেচের একটি বাজারে ঘটেছিল। এক মহিলা রাগে তার স্বামীকে মারধর করছিলেন কারণ, তার স্বামী কর্মহীন। মহিলার অভিযোগ, স্বামী কাজ করেন না, অথচ তার রোজগারের টাকায় ‘বসে বসে খাচ্ছেন’। স্ত্রীর এই রোষের কারণেই তিনি স্বামীর উপর হাত তোলেন (Wife Slapped Husband in Market)

বাজারের লোকজনের সামনে এমন পরিস্থিতি দেখে কেউ কেউ হাসছিলেন, আবার কেউ হতবাক ছিলেন। যখন মহিলা স্বামীকে চড় মারছিলেন, তখনই কেউ একজন সেই দৃশ্য ভিডিও করছিলেন। তবুও মহিলার মার থামেনি। স্বামীকে দেখা গেল, স্ত্রীর চড় থেকে বাঁচার চেষ্টা করতে মুখ ঢাকছেন, কিন্তু কোনও উপায় হচ্ছিল না। একসময় মহিলাকে বলতে শোনা যায়, “আমার টাকায় খেতে হলে আমার কথায় চলতে হবে” (Wife Slapped Husband in Market)

এই ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনরা সমালোচনায় মুখর। এক্স হ্যান্ডেলে (পূর্বের টুইটার) এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “এটাই নারীর ক্ষমতায়ন!” আবার কেউ লিখেছেন, “ওই মহিলাকে কেন গ্রেফতার করছে না পুলিশ?” তবে সত্যিই পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে কি না, বা কোনও অভিযোগ দায়ের হয়েছে কি না, তা এখনো জানা যায়নি (Wife Slapped Husband in Market)

RELATED Articles