বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় খলনায়ক, একাধারে ছিলেন গায়ক ও দক্ষ অভিনেতা, পেয়েছেন জাতীয় পুরস্কারও, শেষ জীবন কেমন কেটেছিল অভিনেতা মৃণাল মুখার্জীর?

অভিনেতা মৃণাল মুখার্জি (Mrinal Mukherjee), সত্তর আশির দশক থেকে তার গান মুগ্ধ করেছে দর্শকদের। নায়ক-গায়ক হয়ে তিনি বাংলা চলচ্চিত্রে পা রাখেন। অভিনয় দক্ষতায় নায়ক, খলনায়ক, কমেডির চরিত্রেও দর্শকের মন জয় করে নেন। বড়োপর্দা থেকে ছোটপর্দা সবেতেই আধিপত্য বিস্তার করেছিলেন তিনি।

মৃণাল মুখার্জির (Mrinal Mukherjee) জন্ম ১৯৪৫ সালে, জন্মসূত্রে তিনি জামশেদপুরের ছেলে। লেখাপড়া করেছেন রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে কলকাতায় এসে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংখ্যাতত্ত্ব নিয়ে মাস্টার্স করেন। লেখাপড়ায় বরাবরই ভালো ছাত্র ছিলেন মৃণাল বাবু (Mrinal Mukherjee)

মৃণাল মুখার্জির (Mrinal Mukherjee) অভিনয়ে হাতেখড়ি

পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি নেশা ছিল খুব। মঞ্চে অভিনয় দিয়েই তার হাতেখড়ি। পর্দায় প্রথম অভিনয়ের সুযোগ পান ১৯৫৫ সালে, দুই বোন ছবিতে। এরপর অগ্রগামী পরিচালিত শঙ্খবেলা ছবিতে ১৯৬৫ সালে অভিনয়ের সুযোগ পান। ছোট্ট একটি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। ছবিটি ব্যাপক হিট হয়েছিল। পরিচালকদের নজরে পড়ে যান মৃণাল মুখার্জী (Mrinal Mukherjee)। বছর দুয়েক পর ফের অভিনয়ের ডাক আসে অরুন্ধতী দেবীর কাছে, তিনি তখন ছুটি ছবিটি বানাতে চলেছেন। কিশোর জীবনের প্রেম নিয়ে বেদনাদায়ক ছবি, নায়িকা হয়েছিলেন নন্দিনী মালিয়া। বিপরীতে কাস্ট করা হল মৃণাল বাবুকে। ছবির শেষে, বেদনায় চোখে জল পড়ে দর্শকদের। ছবিটি দারুণ হিট করেছিল। পরিচালনার জগতে ছবিটি অরুন্ধতী দেবীকে প্রতিষ্ঠা পাইয়ে দেয়।

মৃণাল মুখার্জির (Mrinal Mukherjee) বড় পর্দার নায়ক হয়ে জাতীয় পুরস্কার লাভ

প্রথমবার পর্দায় নায়ক (Mrinal Mukherjee) হয়ে পায়ের তলার মাটি শক্ত হল মৃণাল বাবুর। সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন তিনি। তপন সিনহার সাথে বহু ছবিতে কাজ করেছেন, তবে একটি ছবিতেও তিনি একা নায়ক নন। অনিন্দিতা ছবিতে শুভেন্দু চট্টোপাধ্যায় থাকলেও মৃণালবাবুর (Mrinal Mukherjee) চরিত্র ছিল নজরকাড়া। এই ছবির গানগুলি হিট করলেও, ছবিটি তেমন চলেনি। এরপর ধীরে ধীরে গ্রহণ লাগল মৃণাল বাবুর নায়ক ক্যারিয়ারে। ক্রমশ টেলিভিশনের সঙ্গে যুক্ত হলেন। প্রথম মেগা ধারাবাহিক জননীতে চরিত্রাভিনেতা হিসেবে দারুন জনপ্রিয়তা পেলেন। এরপর মৃণাল মুখার্জী (Mrinal Mukherjee) হয়ে উঠলেন বাংলা ছবির খলনায়ক। এর মাঝে বহু হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য মৌসম ছবিটি।

মৃণাল মুখার্জির (Mrinal Mukherjee) ব্যক্তিগত জীবন

মুম্বাইতে যাতায়াতকালীন প্রথম স্ত্রী শিবানী মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে মৃণালবাবুর (Mrinal Mukherjee)। পরে বাসবদত্তা মুখার্জিকে বিবাহ করেন তিনি। মৃণাল বাবুর তিন সন্তান জোজো,টিনা ও দেবপ্রিয়। মিস জোজো জনপ্রিয় সংগীত শিল্পী। মৃনালবাবু (Mrinal Mukherjee) শেষ জীবনে অভিনয় চালিয়ে গেছেন। সাথে বাড়িতে অভিনয়ও করতেন। অসুস্থ থাকাকালীন কেবলমাত্র মনের জোরেই আমলকি ধারাবাহিকে কাজ করেছিলেন। মারণ রোগ বাসা বেধেছিল তার শরীরে। তারপর বৃদ্ধ মৃণালবাবুর শরীরে ধরা পড়ে জন্ডিস। তিনি ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭ই মে ২০১৯ সালে প্রয়াত হন মৃণাল মুখার্জি (Mrinal Mukherjee)

RELATED Articles