রেগে গিয়ে ধাক্কা মেরে গাড়ি উল্টে দিলো হাতি, কোন রকমে পালিয়ে বাঁচলেন পর্যটকরা! তুমুল ভাইরাল ভিডিও

কথায় বলে হাতি প্রচন্ড শান্ত প্রাণী কিন্তু একবার রেগে গেলে তার আর কোন হুঁশ থাকে না। এজন্য হাতিকে কোনদিনও রাগাতে নেই। পশুরাজ সিংহ পর্যন্ত হাতিকে সমঝে চলে। তার কারণ হাতি যদি একবার ক্ষেপে যায় তাহলে সে কী করতে পারে তার কোনো ধারণা নেই।
এবার দক্ষিণ আফ্রিকাতে হাতির সেই রাগের মুখোমুখি হলেন একদল পর্যটক। কোনরকমে প্রাণ বাঁচিয়ে তারা জায়গা থেকে পালালেন। দক্ষিণ আফ্রিকার হোডস্প্রুইটে সেলাটি গেম অভয়ারণ্যে গিয়েছিলেন তারা। জঙ্গল সাফারি করছিলেন। সঙ্গে গাইড ছিল তাঁদের। এক জায়গায় তাঁরা ‘বুল’ প্রজাতির হাতির মুখোমুখি হন। এই সময় হাতির প্রজননের মরসুম। গাড়ি নিয়ে যখন পর্যটকরা এগোতে শুরু করেন, ঠিক তখনই তাঁদের দিকে প্রচণ্ড গতিতে তেড়ে আসে বিশালাকায় হাতিটি।

বন দফতরের আধিকারিকরা বলছেন প্রজননের সময় হাতির কাছে যাওয়া ঠিক হয়নি ওই পর্যটকদের। স্বাভাবিকভাবেই হাতির ক্ষেপে যাওয়া যথার্থ ছিল। হাতিটি রেগে গিয়ে সজোরে ধাক্কা মেরে গাড়িটিকে উল্টে দিচ্ছিল।পরপর কয়েকবার ধাক্কা মারার পর হাতিটি পিছিয়ে যায়, সেই সুযোগে পর্যটকরা গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচান নিজেদের। এইজন্য বলে যে বন্য প্রাণীর সঙ্গে কখনো পাঙ্গা নিতে নেই। তাহলে কখন কী বিপদ ঘটে যাবে তা বলা যায় না।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles