মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান সময়ই নানানভাবে আক্রমণ শানাতে শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নানান বিষয় নিয়েই মমতাকে তোপ দাগেন তিনি। সে কোনও রাজনৈতিক সভাই হোক বা কোনও সাংবাদিক সম্মেলন, কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সম্প্রতি, একশো দিনের কাজে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নানান প্রকল্পে নানান দুর্নীতির ছবি ফুটে উঠেছে। রাজ্যের নানান প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গ টেনেই তৃণমূলকে তোপ দাগলেন শুভেন্দু।
এক জনসভা থেকে তৃণমূলকে দেগে শুভেন্দু বলেন, “যে বীজ কেন্দ্রীয় সরকার আপনাদের উদ্দেশ্যে পাঠিয়েছিল সেই বীজ আপনাদের মধ্যে বন্টন করা হয়নি সব বাজারে বিক্রি করে দিয়েছে এখানকার নেতারা। দলদাস পুলিশের কাছে অভিযোগ করতে গেলে ওরা বলছে আমরা জানি না সবকিছু উপরওয়ালা জানে। এই উপরওয়ালা কারা ? এদের একটাই নীতি- মারো আর খাও”।
এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা মমতার দল আত্মসাৎ করেছে বলেও অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর কথায়, “মোদীজীর পাঠানো প্রধানমন্ত্রী আবাস যোজনার কোটি কোটি টাকা এরা ঝেড়ে দিয়েছে অথচ ঘর করেনি।এদের বাঁচতে দেবো না”।
এদিন শুভেন্দুর সংযোজন, “ক্যাগের অডিট করাবো। বিজেপি সমর্থক যেখানে রয়েছে সেখানে কেন্দ্রের পাঠানো বীজ দেওয়া হচ্ছে না। আমি তার চারগুণ বীজ আমি আপনাদের কিনে দেবো। আমরা আগামী সোমবার থেকে সমস্ত মন্দিরে সিসিটিভি বসাবো আর মন্দিরে মাইকের সেট দেওয়া হবে। বিজেপির ঝান্ডা একদিন পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় উড়বে। এরা সামান্য বীজের টাকাও ঝেড়ে দিয়েছে। আবাস যোজনার টাকাও ঝেড়ে দিয়েছে”।





