পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে যাওয়া শিশুকন্যাকে লুফে নিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচাল ‘রিয়েল লাইফ সুপারম্যান’, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার মারফত আমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অনেকে বলছেন এ যেন রিয়েল লাইফ সুপারম্যান।

ওই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন খুদে মেয়ে আচমকা একটি বহুতলের পাঁচ তলার জানালা থেকে নীচে পড়ে যায়। সেই সময়ই রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন এক ব্যক্তি। সেই অবস্থায় ওই খুদেকে নীচে পড়তে দেখেই তিনি তৎক্ষণাৎ ছুটে আসেন সেখানে। ওই ব্যক্তি লুফে নেন বাচ্চা মেয়েটিকে। সেই সময়ে তাঁর মোবাইল রাস্তায় পড়ে যায়।

https://twitter.com/zlj517/status/1550492805310558208?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1550492805310558208%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Fviral%2Fchina-man-catches-2-year-old-girl-falling-from-5th-floor-saves-toddlers-life-in-dramatic-video-article-93090998

জানা গেছে, ওই ভিডিও চিনের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান ট্যুইটারে শেয়ার করেছেন। ইতিমধ্যেই কয়েকলক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। ওই ব্যক্তির নাম শেন ডং।

চিনের পররাষ্ট্র মন্ত্রালয় ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘নায়ক আমাদের মধ্যেই রয়েছেন।’ তারপরই কমেন্ট বক্সে ঝড় উঠছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর