রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র অবিকল মূর্তি বানিয়ে তাক লাগিয়েছেন এই ব্যক্তি, উপহার দিতে চান নব রাষ্ট্রপতিকে

গতকাল ২৫ জুলাই দেশের ৫০ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ায় ইতিহাস সৃষ্টি করলেন। এরআগে তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। তাই সেই রাজ্যের মানুষও বেশ খুশি।

রাঁচির ভাস্কর রাজেশ প্রজাপতি সেই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল দেশের রাষ্ট্রপতি হওয়ায় কাদামাটি থেকেই নিজের অনবদ্য শিল্পকলার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন দ্রৌপদীর একের পর এক মূর্তিকে। যা দেখলে স্তম্ভিত হয়ে যাবে সকলে।

জানা গেছে, জেশ এক সপ্তাহে মোট ৬ টি মূর্তি তৈরি করেছেন, যদিও সেগুলি রং করার কাজ এখনও শেষ হয়নি। মূর্তিগুলিকে অবিকল দ্রৌপদী মুর্মুর মতোই লাগছে বলে জনিয়েছেন স্থানীয়রা। তাঁর পরিশ্রম সফল হয়েছে।

রাজেশ তাঁর এই শিল্পকলার সৃষ্টিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে উপহার দিতে চান। শুধু তাই নয়, রাজেশ ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্রৌপদী মুর্মুর একটি মূর্তি বানাতে চান, যেখানে দু’জনকেই হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। প্রসঙ্গত, রাজেশ কখনও ফাইন আর্ট সংক্রান্ত পড়াশুনা করেননি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles