সবর কা ফল! ‘প্রাক্তন প্রেমিকা, বস ও সবজিওয়ালার জন্যই গাড়ি কিনতে পেরেছি’, সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ যুবকের, তুমুল ভাইরাল পোস্ট

জীবনের লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে সমস্ত কাজেই সাফল্য আসে, তা যেন আজ একবার ফের প্রমাণিত হল। ছোটো থেকেই তাঁর স্বপ্ন ছিল একটা চারচাকা গাড়ি কেনার। আর এর জন্য শুধুমাত্র অপেক্ষাই নয়, কঠোর পরিশ্রমের সঙ্গে সঙ্গে বুদ্ধিকেও কাজে লাগিয়েছিলেন যুবক। আর সেই ধৈর্যের উপহারও পেয়েছেন তিনি।

নিজের এই স্বপ্নকে পূরণ করতে নানান ধরণের উপায় বের করেছেন যুবক। নানান উপায়ে বুদ্ধি খাটিয়ে টাকা জমিয়েছেন তিনি। আর অবশেষে গিয়ে তাঁর স্বপ্ন বাস্তবের রূপ পেয়েছে। চারচাকা গাড়ি ঠিকই কিনে ফেলেছেন তিনি। এই গাড়ি কিনে সকলকে ধন্যবাদ জানালেন যুবক। তাঁর এই গাড়ি কেনার যারা অনুপ্রেরণা, সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর সেই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মধুর সিং নামের ওই যুবক গাড়ি কেনার পর তাঁর প্রাক্তন প্রেমিকা, প্রাক্তন বস ও সবজিওয়ালাকে ধন্যবাদ জানালেন। ভাইরাল হওয়া এই পোস্টে দেখা যাচ্ছে একদিকে ওই যুবকের সঙ্গে তাঁর নতুন গাড়ির ছবি ও অন্যদিকে তাঁর ধন্যবাদ জানানোর সেই পোস্টটি। বেশ ভাইরাল হয়ে গিয়েছে তাঁর এই পোস্ট।

প্রাক্তন প্রেমিকা ধন্যবাদ জানিয়ে যুবক বলেছেন, “আমি তাকে কোনওদিন দামি উপহার দিইনি। কারণ আমি টাকা জমানো শুরু করি গাড়ি কেনার জন্য। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করেছি। সবজিওয়ালার থেকে সবজি নেওয়ার সময়েও আমি ধনেপাতা ফ্রিতে নেওয়ার চেষ্টা করতাম। এর ফলে কিছু টাকা বেঁচে যেত, যা আমি জমিয়ে রাখতে পারতাম। এভাবেই ধীরে ধীরে টাকা জমিয়ে আমি একটি নতুন চার চাকার গাড়ি কিনতে সফল হয়েছি। একই সঙ্গে আমার জীবনের সকলকে ধন্যবাদ, যারা আমাকে প্রতিপদে সাহায্য করেছেন”।

সবর কা ফল! ‘প্রাক্তন প্রেমিকা, বস ও সবজিওয়ালার জন্যই গাড়ি কিনতে পেরেছি’, সোশ্যাল মিডিয়ায় সকলকে ধন্যবাদ যুবকের, তুমুল ভাইরাল পোস্ট

এই পোস্ট ফের একবার যেন এটাই প্রমাণ করল যে লক্ষ্যে যদি স্থির থাকা যায়, তাহলে জীবনে সবকিছুই করা সম্ভব। নেটিজেনদের একাংশ যেমন যুবকের এই ধৈর্যশীলতার জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন। তেমনই আবার নেটিজেনদের অন্য এক অংশ তাঁর এই পোস্টে মোটেই বিশ্বাস করতে রাজি হন নি। এই নিয়ে সোশ্যাল মিডিয়া এখন দ্বিধাবিভক্ত।

RELATED Articles