নে’শায় ডুবে যাবেন গ্রাহকরা! হু’ই’স্কি দিয়ে তৈরি হচ্ছে ম্যাগি, ভিডিও দেখে বেজায় চটলেন নেটিজেনরা

ম্যাগি আমাদের সকলেরই বেশ পছন্দের একটা খাবার। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাড়ি থেকে দূরে হোস্টেল বা মেসে থাকে, তাদের জন্য তো ম্যাগি ‘লাইভ সেভার’ বলা যায়। ২ মিনিটে ম্যাগি প্রস্তুত না হলেও, ম্যাগি কিন্তু ২ মিনিটে কারোর মন ভালো করে দেওয়ার জন্য সক্ষম।

আজকাল খাবার নিয়ে কত ধরণের এক্সপেরিমেন্টই হচ্ছে। নানান খাবার জিনিসে নানান ধরণের সামগ্রী মিশিয়ে তৈরি করা হচ্ছে খাবার। সেই খাবার দেখে খাওয়ার লোভের থেকে বেশি যেন গা ঘিনঘিন করে। ম্যাগি নিয়েও যে আগে কোনও এক্সপেরিমেন্ট হয়নি, তা নয়। Fanta বা কোক দিয়ে ম্যাগি তৈরি আগে দেখা গিয়েছে। এবার দেখা গেল ম্যাগি তৈরি করা হচ্ছে অ্যালকোহল দিয়ে।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। অ্যালকোহল দিয়ে তৈরি ম্যাগি। এক যুবক জলের পরিবর্তে হু’ই’স্কি ব্যবহার করে ম্যাগি নুডলস তৈরি করেছেন। সেই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল। ফেসবুকে ‘ইয়াশ কে এক্সপেরিমেন্টস’ নামের অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করা হয়। এই ভিডিও ইতিমধ্যেই ৬৪ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। যদিও এই ভিডিওর জন্য নানান হাস্যকর মন্তব্যও করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

নিজেদের প্রিয় ম্যাগি নিয়ে এমন এক্সপেরিমেন্ট মোটেই ভালো চোখে দেখেন নি নেটিজেনরা। ম্যাগির মতো এমন জনপ্রিয় আর লাইভ সেভার খাবারে অ্যালকোহল মেশানোর তীব্র বিরোধিতা করেছেন সকলে। এই ভিডিওর প্রশংসার পরিবর্তে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই এই ভিডিওর নিন্দাই করেছেন।   

যদিও এই ভিডিওটি শেয়ার হওয়ার পর কয়েক লক্ষ ভিউ পেয়েছে। এক নেটিজেন মন্তব্য করেছেন “রবি শাস্ত্রীর প্রিয় রেসিপি”। আবার অন্য একজন এই ভিডিও দেখে কমেন্ট করেছেন, “এই ম্যাগি আমার সেরা বন্ধুর জন্য”। কেউ আবার ভিডিও দেখে লিখেছেন, “মানে এখন ম্যাগি বনাবার জন্য জলের পরিবর্তে ম’দ নিয়ে আসতে হবে…আরে ভাই বলতে কী চাইছো তুমি”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles