ফের রাজনৈতিক হিংসা! তৃণমূল কর্মীকে পাথর দিয়ে মাথা থেঁতলে খু’ন, কাঠগড়ায় ২ বিজেপি কর্মী

ফের বীরভূমে ঘটে গেল রাজনৈতিক হিংসার ঘটনা। তৃণমূল কর্মীকে পাথর দিয়ে মাথা থেঁতলে খু’ন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠল ২ বিজেপি কর্মীর দিকে। তাদের গ্রেফতার করা হয়েছে।

কী ঘটেছে ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে গতকাল, বুধবার রাত সাড়ে নটা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের অন্তর্গত কাঁকড়তলা থানার পশ্চিম বড়কলা গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামের অজয় নদীর চর থেকে ওই তৃণমূল কর্মীর র’ক্তা’ক্ত দেহ উদ্ধার করে স্থানীয়রা। তড়িঘড়ি ওই ব্যক্তিকে নাকড়াকোন্দা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সূত্রের খবর, ওই মৃত ব্যক্তির নাম শেখ মাতিন। বয়স ৫০ বছরের কাছাকাছি। পশ্চিম বড়তলা গ্রামের বাসিন্দা তিনি। এলাকায় তিনি তৃণমূল কর্মী বলেই পরিচিত। মৃতের পরিবারের অভিযোগ, মাতিনকে মাথায় পাথর দিয়ে মেরে থেঁতলে খু’ন করা হয়েছে।  

মৃতের মেয়ে জানান, গতকাল রাতে একটি বৈঠক ছিল মাতিনের বাড়িতে। হঠাৎই একটি ফোন আসে তাঁর। এরপরই মাতিন নদীর পাড়ে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর ফিরে আসেন নি তিনি।

মৃতের মেয়ী আরও অভিযোগ, ওই নদীর পাড়েই বিজেপি কিছু লোকজন মিলে মারতে শুরু করে মাতিনকে। ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয় বলেও অভিযোগ। এর জেরেই মৃত্যু হয় মাতিনের। এই ঘটনায় শেখ শাকিব ও শেখ রাজমত নামের দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ দুবরাজপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।    

RELATED Articles