মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ পরিবার পরিজন নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারেন। বস্ত্র ব্যবসায়ীদের আজও ভালো রোজগারের আশা। মাথা ঠান্ডা রাখতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): গৃহস্থালী কাজে ব্যয় বাড়বে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের রোজগার বাড়বে। দূরে যাত্রার যোগ প্রবল। অনেকে আবার বিদেশে যেতে পারেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হবে। বিদেশ যাত্রায় বন্ধুদের সাহায্য পাবেন। বাড়িতে বড় ভাই বোনের আগমন হবে। আত্মীয়দের সাথে দেখা হবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): আজ পিতার সাহায্য পাবেন। গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি। মায়ের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। সামাজিক ও ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে হবে।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): পারিবারিক জীবনে আজ সফলতা আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ব্যস্ততা বৃদ্ধি। শিক্ষকের দোয়া ও আশীর্বাদ পাবেন।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): আজ আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে। কারো সাথেই ঝামেলা করা যাবে না। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীক কাজে কিছু টাকা ঋণ করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশিদারী কাজে ভালো লাভের আশা। আজ জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ গৃহস্থালী কাজ করতে গিয়ে আঘাত পেতে পারেন। পারিবারিক কাজে কারো সাথে ঝামেলা দেখা দেবে। আত্মীয় স্বজনের সাথে ঝামেলা দেখা দিতে পারে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): সন্তানের সাথে কোথাও বেড়াতে যাবেন। শিল্পী ও কলাকুশলীদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে সফলতার দিন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০জানুয়ারি): আজ যানবাহন ক্রয় করতে পারেন। মায়ের কাছ থেকে আজ উপহার লাভ। ব্যবসায়ীক কাজে প্রত্যাশা পূরণ হবে। আসবাবপত্র ব্যবসায় ভালো লাভ হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): গৃহস্থালী কাজে ছোট ভাই বোনের সাহায্য পাবেন। পারিবারিক জীবনে পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন। মধ্যস্ততার কোনো ব্যবসায় ভালো লাভ হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। খাদ্য ও পানিয়ের ব্যবসায় সফল হবেন। সংসারের কারো সাথে ঘুড়তে যেতে পরেন।





