চলতি বছরের লোকসভা নির্বাচন (General Election 2024) মূলত ছিল বঙ্গ রাজনীতিতে লালঝান্ডাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনার লড়াই। সিপিএম (CPIM) তথা বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াই। রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার লড়াই। কিন্তু সেই লড়াইয়ে কী জয়ী হবে বামেরা ? এ নিয়ে চলেছে তুমুল তরজা।
এই মুহূর্তে ভোটের ফলাফল (Election analysis)
এই মুহূর্তে ভোটের ফলাফলের দিকে চোখ রাখলে যে ছবি দেখা যাচ্ছে, তাতে তৃণমূল এগিয়ে ২৯টি আসনে, বিজেপি ১২টি আসনে, কংগ্রেসের খাতে ১টি আসন ও বামফ্রন্ট শূন্য। পশ্চিমবঙ্গ ছাড়াও বামেদের আধিপত্য ছিল কেরালা ও ত্রিপুরায়। এবারের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পূর্বে বাম দলগুলির তরফ থেকে আসন পুনরুত্থানের দাবি জানানো হয়েছিল। জানানো হয়েছিল পশ্চিমবঙ্গে খাতা খোলার দাবি। তবে বাস্তবের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন!
নির্বাচন কমিশন থেকে পাওয়া আপডেট অনুসারে, কেরলে নয়া ইতিহাস রচনা হতে চলেছে। প্রথমবারের জন্য খাতা খুলতে পারে বিজেপি। কেরলে ২টি আসনে এগিয়ে রয়েছে পদ্মশিবির। অপরদিকেযে সিপিএম এগিয়ে ২টি আসনে।
ত্রিপুরায় বামেদের ঝুলি বর্তমানে শূন্য! দুটি আসনেই এগিয়ে বিজেপি। গণনা শুরুর পর এরাজ্যে একটি আসনে বাম এগিয়ে থাকলেও, ক্রমেই পিছিয়ে পড়ছে তারা। বর্তমানে এরাজ্যে বামেদের ঝুলি ফাঁকা। তবে কী বামেদের বিকল্প হিসেবে ভাবছে না দেশবাসী? সমাজমাধ্যমে সক্রিয় হলেও, খামতি থেকে যাচ্ছে জনসংযোগে? উত্তর মিলবে ফল প্রকাশের পর।





