“ও বিজেপি হলে বিজেপির ** চাটুক না” অপশব্দের প্রয়োগে বিতর্কে মুনমুন সেন।

রাজনৈতিক বিষয় নিয়ে এক সর্বভারতীয় চ্যানেলে বিতর্কে অংশগ্রহণ করেই মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন৷ মেজাজ হারিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করারও যেমন হুমকি দিলেন তিনি, তেমনি প্রয়োগ করলেন অপশব্দেরও। যার জেরেই বিতর্কে জড়িয়ে পরেন মুনমুন সেন৷

এর পূর্বে রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণের সময় বেড টি দেরীতে এসেছে তাই ঘুম থেকে উঠতে একটু দেরী হয়ে যাওয়ায় কোনো হিংসাত্মক ঘটনা তিনি দেখতে পাননি এই মন্তব্য করে রাজনৈতিক মহলের অনেককেই অবাক করে বিতর্কে জড়িয়েছিলেন মুনমুন সেন৷ এরপরই ফের মেজাজ হারিয়ে অপশব্দের প্রয়োগ মুনমুন সেন-কে জড়ালো এক বড় বিতর্কের সম্মুখে।

 

বিতর্কে অংশগ্রহণের পর সেই প্রোগ্রামটির উপস্থাপক মুনমুন সেনের সঙ্গে কথা বলেন তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ যেমন গুন্ডামি, অনৈতিক কাজ, এসব নিয়ে। মুনমুন সেনের নিকট উপস্থাপক প্রশ্ন রাখেন যে এইসমস্ত ঘটনাকে তিনি ভুল বলে মনে করছেন কীনা? এরপরই মেজাজ হারিয়ে ফেলেন মুনমুন সেন। ইয়ারপিস খুলতে খুলতে মুনমুন সেন হুমকি দিতে থাকেন সেই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করার৷ সঙ্গে তিনি অপশব্দ প্রয়োগ করে সেই সাংবাদিক-কে বিজেপি-র তকমা দিয়ে তার বিরুদ্ধে বলেন যে, “ও বিজেপি হলে বিজেপির ** চাটুক না।”

মুনমুন সেন-এর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পরলেই ভোটের মধ্যে বড়সড় বিতর্কে জড়িয়ে যান তিনি। রাজনৈতিক মহলের অনেকেই মুনমুন সেন-এর এই অপশব্দ ব্যবহারকে তার চারিত্রিক দোষ হিসেবে বলছেন৷ সাধারণ মানুষের ওপরও বিরূপ প্রভাব ফেলেছে মুনমুন সেনের এই বক্তব্য, তা নিয়ে ইতিমধ্যেই বেশ অস্বস্তিতে রাজ্য তৃণমূল নেতৃত্ব।

দেখুন ভিডিও

https://twitter.com/AMIT_GUJJU/status/1122822520564936705?ref_src=twsrc%5Etfw
Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর