তৃতীয়বার সন্তান হওয়ার পর জানতে পারে তৃতীয় সন্তানও মেয়ে হয়েছে। সেই কারণে সেই শিশুকন্যাকে দেওয়ালে আছাড় মে’রে খু’নের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। আর তাকে সায় দিলেন মা। এই ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
এই নির্মম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা গোরস্থান সংলগ্ন এলাকায়। সেখানকার বাসিন্দা রেন্টু শেখ ও সেলিনা বিবি। তাদের দুটি সন্তান রয়েছে। দুটিই মেয়ে। তৃতীয়বার ছেলের আশায় সন্তানের পরিকল্পনা করেন তারা। কিন্তু সন্তান জন্মানোর পর দেখা যায় সেই ফের কন্যা সন্তানই হয়েছে তাদের।
সন্তান জন্মের পর থেকেই তাদের সংসারে শুরু হয় তুমুল অশান্তি। তৃতীয় সন্তানকে মে’রে ফেলেই চাইছিলেন রেন্টু এমনটাই অভিযোগ, কিন্তু সেলিনা তাতে রাজি হন নি। ক্রমেই সেলিনাকে চাপ দিতে থাকেন রেন্টু। এক পর্যায়ে গিয়ে স্বামীর প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। এরপরই ৪ মাসের খুদেকে দেওয়ালে আছড়ে মে’রে ফেলেন মা-বাবা। এমনকি, মৃ’ত্যু নিশ্চিত করতে আছড়ে মা’রা’র পর শিশুর শ্বা’স’রো’ধও করা হয় বলে অভিযোগ।
এইন ঘটনার কিছুক্ষণ পর পরিবারের এক সদস্য ঘরে ঢোকে ওই দম্পতির। তিনি দেখেন, শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপরই এলাকায় হইচই পড়ে যায়। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। অভিযুক্ত মা-বাবাকে গ্রেফতার করা হয়েছে। তাদের কঠোর শাস্তির দাবী তুলেছেন প্রতিবেশীরা।
এই বিষয়ে মৃ’ত ওই শিশুর ঠাকুমা ফিরোজা বিবি বলেন, “আমার ছেলে নেশা করে। বৌ আর ছেলের মধ্যে রোজ ঝামেলা হয়। রবিবারও ঝামেলা হয়েছিল। সেই সময় দুজনের মধ্যে কেউ একজন মেরে ফেলেছে। পুলিশ এসে নিয়ে গিয়েছে”।





