চোখের সামনে একই রকমের দেখতে দু’টি জিনিস, আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে সবই এক। কিন্তু সব একের মধ্যেও রয়েছে আলাদা। খুব ভালো করে পর্যবেক্ষণ না করলে, যা দেখা সম্ভব নয়। আপনার কী সেই ক্ষমতা রয়েছে? পরীক্ষা করে নিন তো একবার।

ছবিটি ভেড়ার পালের। সবুজ ঘাসের জমিতে মনের আনন্দে খেলছে তারা। কিন্তু ওই ভিড়ে এসে লুকিয়েছে মেঘের দলও। হাঙ্গেরিয়ান গ্রাফিক শিল্পী গার্গলি ডুডাস এই ভাবেই বিষয়টিকে ভেবেছেন।
মেঘকে সাধারণত দেখতে হয় পেঁজা তুলোর মত। আর এই ছবিতে ভেড়ার পালকেও এক ঝলকে দেখলে তুলোর বলের মতোই মনে হবে। চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য এই ধাঁধায়। কিন্তু চ্যালেঞ্জ নিলে আপনাকে এর মধ্যে থেকেই খুঁজে বার করতে হবে লুকিয়ে থাকা তিনটি মেঘ।
অল্প হিন্ট হিসাবে বলা যেতে পারে মেঘেদের পা থাকে না। সেদিকে নজর দিলে ধাঁধার উত্তর খোঁজা সহজ হবে। সময় কিন্তু মাত্র ১৫ সেকেন্ড। তার পরও না পেলে নীচে ছবিতেই পেয়ে যাবেন সমাধান।






