৫ মাসের মধ্যেই সেই একই ছবি, ফের ভয়াবহ আগুন অ্যাক্রোপলিস মলে, এলাকা ঢাকল কালো ধোঁয়ায়

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে। সপ্তাহের শুরুর দিনই বড় বিপত্তি। মলের দ্বিতীয় তল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। প্রবল আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল কর্মীরা।

অ্যাক্রোপলিস মলে বেশ কিছু অফিসও রয়েছে। জানা গিয়েছে, সোমবার প্রায় সাড়ে ১০টা নাগাদ ধীরে ধীরে মলে অফিসগুলিতে আসতে শুরু করেছিলেন কর্মীরা। মলের নানান দোকানেও কর্মীরা ঢুকছিলেন। এরই মধ্যে বিপত্তি। শোনা যায় মলে আগুন লেগেছে।

এমন খবর পাওয়া মাত্রই মলের সমস্ত কর্মী ও অফিসকর্মীদের মলের বাইরে বের করে দেওয়া হয়। ফাঁকা করে দেওয়া হয় মল। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকলে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় সামনের রাস্তায়। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নেভালেও নানান জায়গায় পকেট ফায়ার রয়েছে বলে খবর।  

জানা গিয়েছে, মলের থার্ড ফ্লোরে যে ফুড কোর্ট রয়েছে, সেখানেই আগুন লাগে। আগুন বড় আকার ধারণ করার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। মলের নিজস্ব অগ্নিনির্বাপণ পদ্ধতিতেই নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়েছে। মলের স্টোরগুলি একে একে খোলা হচ্ছে।

আরও পড়ুনঃ টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুরকে তীব্র আক্রমণ, পদ থেকে সরানোর দাবী কল্যাণের, তৃণমূলের মধ্যেই চলছে বিবাদ? নবীন-প্রবীণ দ্বন্দ্ব নাকি?

চলতি বছরের জুন মাসেও ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে এই অ্যাক্রোপলিস মলেই। চারতলার এক বুক স্টোরে আগুন লেগেছিল সেই সময়। সেই আগুন ছড়ায় ফুড কোর্টে। সেই ঘটনার পর প্রায় ২ মাস বন্ধ ছিল মল। এবার মল খুলতে ফের এমন অগ্নিকাণ্ডের ঘটনা। এর জেরে আতঙ্ক বেড়েছে সকলের মনে!

RELATED Articles