গুনগুনকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল বাবিন!সিরিয়ালে আরেকজন ‘পুচুসোনা’ আসছে নাকি জলদি?

বাংলা সিরিয়াল জগতে এরকম দৃশ্য সচরাচর কম দেখা গেছে। আর এই দৃশ্য দেখার পরেই টগবগ করে ফুটছে সিরিয়ালের দর্শকরা। শিরোনাম পড়ে আশাকরি বোঝা যাচ্ছে কোন সিরিয়ালের কথা এখানে বলা হচ্ছে।

কিছুদিন আগে পর্যন্ত এই দৃশ্য দেখা স্বপ্ন ছিল সকল দর্শকদের কাছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় নাম আসে ‘খড়কুটো’ ধারাবাহিকের। হাসি, মজা, ঠাট্টায় ভরা এক যৌথ পরিবারের গল্প দেখতে সবাই মজেছিলেন। কিন্তু ইদানীংকালে ধারাবাহিকে বাড়ির দুই বউয়ের মধ্যে ঝামেলা দেখা দেওয়ায়, তা একদমই পছন্দ হচ্ছিল না দর্শকবৃন্দের। তার প্রভাব পড়েছিল টিআরপিতেও। তবে ফের আবার পুরনো আন্দাজে দেখা যাচ্ছে ধারাবাহিককে।

এই মুহূর্তে ধারাবাহিকে ড্যাডির থেকে লুকিয়ে শ্বশুরবাড়ি আসা-যাওয়া করছে গুনগুন। প্রসঙ্গত মিষ্টির সন্তান নিয়ে ঝগড়া লাগে গুনগুনের সঙ্গে মুখার্জি বাড়ির সকলের। নিজের মেয়ের অপমান হচ্ছে ভেবে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যায় কৌশিক বাবু। পরে গুনগুনের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেলেও, তার ড্যাডিকে বুঝিয়ে উঠতে পারেনি মুখার্জি বাড়ির কেউই। তাই নিজে ড্যাডি থেকে লুকিয়ে সৌজন্য ও বাড়ির সকলের সঙ্গে দেখা করতে আসে গুনগুন। যা মনে ধরেছে দর্শকদের।

পাশাপাশি এই লুকোচুরির খেলায় দর্শকদের নজরে পড়ছে গুনগুন আর বাবিনের প্রেম। স্বামী-স্ত্রী হয়েও শ্বশুরের থেকে লুকিয়ে বৌর সঙ্গে দেখা করতে হচ্ছে বাবিনকে। তবে গল্পের এই টুইস্ট বেশ পছন্দ হয়েছে দর্শকদের। মূলত কৌশিক বাবু চান না গুনগুন নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাক। তিনি চান জলদি নিজের ইউনিভার্সিটির পড়াশুনা শেষ করে, সে চাকরি পাক। মেয়ের ভবিষ্যত গড়ে দিতে চান কৌশিক বাবু।

এদিকে সুন্দর করে নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে গুনগুন আর বাবিন। একে অপরকে ছাড়া এখন তাঁরা আর থাকতে পারবে না। তাই শশুরের থেকে লুকিয়ে গুনগুনের সঙ্গে দেখা করতে হচ্ছে বাবিনকে। আর এরইমধ্যে রোম্যান্স চলছে জোরদার। ধারাবাহিকে কিছুদিন আগেই দেখা যায় লুকিয়ে সৌজন্যের সঙ্গে দেখা করতে রেস্টুরেন্টে আসে গুনগুন। কিন্তু সেখানে আচমকাই হাজির হন কৌশিক বাবু। তারপর সেখান থেকে খালি পেটেই বাড়ি ফিরতে হয় দুজনকে।

বাড়ির সকলে এই নিয়ে পেছনে লাগে দুজনের। এরপরই নিজের কাছে গুনগুনকে টেনে নেয় বাবিন। জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেয় স্ত্রীকে। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যা দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন ‘খড়কুটো’র দর্শকবৃন্দ। এই ছোট্ট মুহূর্তেই‌ আহ্লাদে আটখানা হয়ে গিয়েছেন ‘খড়কুটো’র সকল ভক্তরা। সকলেরই এবার আবদার করেছেন, বাবিন আর গুনগুনের কোল আলো করে আসুক আরও একজন কেউ।

এই মুহূর্তে ধারাবাহিকে দুজনের রোম্যান্সেই নিজেদের তৃপ্তি মেটাচ্ছেন দর্শকরা। এর আগে কখনও বাবিন আর গুনগুনের মধ্যে এরকম কেমিস্ট্রি ধরা পড়েনি। তাই এই মুহূর্তে সমস্ত ধারাবাহিক ছেড়ে সকলেই ‘খড়কুটো’ দেখতে মজেছেন। আরো বেশি করে বাবিন-গুনগুনের এই ধরনের দৃশ্য দেখার আবদার করেছেন লেখিকা লীনা গাঙ্গুলীর কাছেও। সব মিলিয়ে ফের পুরনো ভূমিকায় ফিরছে ‘খড়কুটো’। এবার দেখার কতদিন নিজের শশুরের থেকে লুকিয়ে গুনগুনের সঙ্গে দেখা করতে পারে বাবিন! যদিওবা এই মুহূর্তে দুজনেই লুকিয়ে প্রেম করার মজা নিচ্ছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles